ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। বিশ্ববিদ্যালয় শাখার তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে আরও ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত তিনজন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও ছাত্রনেতা বিশাল চক্রবর্তী। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে একই অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাওয়া ছয় নেতা হলেন—সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম ও ছাত্রনেতা সাজু।

নোটিশ পাওয়া নেতাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তাঁদের ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।

এর আগে রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর ওই রাতেই দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ছাত্রদল।

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই কেন্দ্রীয় সংসদ এই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বলে বহিষ্কারাদেশ ও কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। বিশ্ববিদ্যালয় শাখার তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে আরও ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত তিনজন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও ছাত্রনেতা বিশাল চক্রবর্তী। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে একই অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাওয়া ছয় নেতা হলেন—সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম ও ছাত্রনেতা সাজু।

নোটিশ পাওয়া নেতাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তাঁদের ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।

এর আগে রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর ওই রাতেই দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ছাত্রদল।

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই কেন্দ্রীয় সংসদ এই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বলে বহিষ্কারাদেশ ও কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ