ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার প্রস্তুতি

সংগৃহীত ছবি
ফলো করুন

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে দেশের স্বনামধন্য পেপার মিলগুলোর সঙ্গে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর লিখিত চুক্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার বিকেলে কাগজ মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর পাঠ্যবই ছাপানোর শেষ সময়ে কাগজ সংকট ও অতিরিক্ত দামের অভিযোগ ওঠে। এ সমস্যা সমাধানে পেপার মিল মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

তিনি জানান, পেপার মিল মালিকরা নির্ধারিত বাজারমূল্য ও নির্ধারিত গ্রামেজ অনুযায়ী প্রয়োজনীয় কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন। এনসিটিবির প্রায় ৩০ কোটি বই ছাপানোর জন্য কাগজ সরবরাহে কোনো সমস্যা হবে না বলেও তারা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রেস মালিক ও পেপার মিল মালিকদের মধ্যে সমন্বয়হীনতার কারণে অনেক সময় কাগজ নিয়ে জটিলতা তৈরি হয়। তাই এবার লিখিত চুক্তিতে কোন মিল থেকে কত মেট্রিক টন, কী মানের এবং কত গ্রামেজের কাগজ নেওয়া হবে, তা উল্লেখ থাকবে।

তিনি আরও বলেন, সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সরকার কঠোর অবস্থানে থাকবে। এ কাজে কেউ অনিয়ম বা গাফিলতি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, শিগগিরই প্রেস মালিকদের সঙ্গেও পৃথক বৈঠক করা হবে। এদিকে পেপার মিল মালিকদের প্রতিনিধিরা ন্যায্য দামে ভালো মানের কাগজ সরবরাহে প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্যাগ : শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় পাঠ্যবই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে দেশের স্বনামধন্য পেপার মিলগুলোর সঙ্গে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর লিখিত চুক্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার বিকেলে কাগজ মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর পাঠ্যবই ছাপানোর শেষ সময়ে কাগজ সংকট ও অতিরিক্ত দামের অভিযোগ ওঠে। এ সমস্যা সমাধানে পেপার মিল মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

তিনি জানান, পেপার মিল মালিকরা নির্ধারিত বাজারমূল্য ও নির্ধারিত গ্রামেজ অনুযায়ী প্রয়োজনীয় কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন। এনসিটিবির প্রায় ৩০ কোটি বই ছাপানোর জন্য কাগজ সরবরাহে কোনো সমস্যা হবে না বলেও তারা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রেস মালিক ও পেপার মিল মালিকদের মধ্যে সমন্বয়হীনতার কারণে অনেক সময় কাগজ নিয়ে জটিলতা তৈরি হয়। তাই এবার লিখিত চুক্তিতে কোন মিল থেকে কত মেট্রিক টন, কী মানের এবং কত গ্রামেজের কাগজ নেওয়া হবে, তা উল্লেখ থাকবে।

তিনি আরও বলেন, সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সরকার কঠোর অবস্থানে থাকবে। এ কাজে কেউ অনিয়ম বা গাফিলতি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, শিগগিরই প্রেস মালিকদের সঙ্গেও পৃথক বৈঠক করা হবে। এদিকে পেপার মিল মালিকদের প্রতিনিধিরা ন্যায্য দামে ভালো মানের কাগজ সরবরাহে প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ