ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খামেনির বিদায়ে কেন হাতে হাতে লাল পতাকা?

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে হাজারো মানুষের হাতে দেখা গেছে লাল পতাকা। ইরানের জাতীয় পতাকা নয়, বরং এই লাল পতাকা বহনের পেছনে রয়েছে শিয়া ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক প্রতীকী অর্থ।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় অনুষ্ঠিত শোকানুষ্ঠানে অংশ নেওয়া অনেকের হাতে থাকা লাল পতাকায় আরবি ভাষায় লেখা ছিল ‘ইয়া লি-সারাতিল হুসাইন’। এর অর্থ, ‘হুসাইনের রক্তের প্রতিশোধের আহ্বান’। কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের স্মৃতির সঙ্গে এই স্লোগানের গভীর সম্পর্ক রয়েছে।

শিয়া ঐতিহ্য অনুযায়ী, লাল পতাকা এমন রক্তের প্রতীক, যার বিচার এখনো সম্পন্ন হয়নি। মহররমের শোকানুষ্ঠানে এটি প্রায়ই ব্যবহৃত হয়। বিশেষ পরিস্থিতিতে এই পতাকা অন্যায়ের বিচার, প্রতিরোধ এবং নিহত ব্যক্তির প্রতি আনুগত্যের প্রতীক হিসেবেও বহন করা হয়।

খামেনির বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেককে ‘প্রতিশোধ’ স্লোগান দিতেও দেখা যায়। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, খামেনির প্রতিকৃতি এবং বিভিন্ন প্রতীকী ব্যানার। ইরানি কর্তৃপক্ষ এই আয়োজনকে জাতীয় শোক ও সংহতির প্রকাশ হিসেবে বর্ণনা করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর ইরানজুড়ে কয়েক দিনের শোকানুষ্ঠান চলছে। এসব অনুষ্ঠানে লাল পতাকা বহনকে অনেকেই তার হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহির দাবির প্রতীক হিসেবে ব্যাখ্যা করছেন।

সূত্র: তাসনিম নিউজ

ট্যাগ : মধ্যপ্রাচ্য সংকট ইরানের খবর আয়াতুল্লাহ আলী খামেনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

খামেনির বিদায়ে কেন হাতে হাতে লাল পতাকা?

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে হাজারো মানুষের হাতে দেখা গেছে লাল পতাকা। ইরানের জাতীয় পতাকা নয়, বরং এই লাল পতাকা বহনের পেছনে রয়েছে শিয়া ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক প্রতীকী অর্থ।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় অনুষ্ঠিত শোকানুষ্ঠানে অংশ নেওয়া অনেকের হাতে থাকা লাল পতাকায় আরবি ভাষায় লেখা ছিল ‘ইয়া লি-সারাতিল হুসাইন’। এর অর্থ, ‘হুসাইনের রক্তের প্রতিশোধের আহ্বান’। কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের স্মৃতির সঙ্গে এই স্লোগানের গভীর সম্পর্ক রয়েছে।

শিয়া ঐতিহ্য অনুযায়ী, লাল পতাকা এমন রক্তের প্রতীক, যার বিচার এখনো সম্পন্ন হয়নি। মহররমের শোকানুষ্ঠানে এটি প্রায়ই ব্যবহৃত হয়। বিশেষ পরিস্থিতিতে এই পতাকা অন্যায়ের বিচার, প্রতিরোধ এবং নিহত ব্যক্তির প্রতি আনুগত্যের প্রতীক হিসেবেও বহন করা হয়।

খামেনির বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেককে ‘প্রতিশোধ’ স্লোগান দিতেও দেখা যায়। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, খামেনির প্রতিকৃতি এবং বিভিন্ন প্রতীকী ব্যানার। ইরানি কর্তৃপক্ষ এই আয়োজনকে জাতীয় শোক ও সংহতির প্রকাশ হিসেবে বর্ণনা করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর ইরানজুড়ে কয়েক দিনের শোকানুষ্ঠান চলছে। এসব অনুষ্ঠানে লাল পতাকা বহনকে অনেকেই তার হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহির দাবির প্রতীক হিসেবে ব্যাখ্যা করছেন।

সূত্র: তাসনিম নিউজ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ