ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনসিপির সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জামায়াতের

সংগৃহীত ছবি
ফলো করুন

সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যক্কারজনক। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং কয়েকজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গোলাম পরওয়ার বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। সমাবেশ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়া এবং পরে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি তদন্তের দাবি রাখে।

তিনি আরও বলেন, রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও খুনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই গণতান্ত্রিক রাজনীতির মূল শর্ত।

জামায়াতের এই নেতা প্রশাসনের উদ্দেশে বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়া ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণ এবং হামলার নেপথ্যে কারা জড়িত, তা দ্রুত খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

ট্যাগ : জামায়াতে ইসলামী এনসিপি ককটেল সাভার জাতীয় নাগরিক পার্টি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

এনসিপির সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জামায়াতের

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যক্কারজনক। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং কয়েকজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গোলাম পরওয়ার বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। সমাবেশ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়া এবং পরে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি তদন্তের দাবি রাখে।

তিনি আরও বলেন, রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও খুনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই গণতান্ত্রিক রাজনীতির মূল শর্ত।

জামায়াতের এই নেতা প্রশাসনের উদ্দেশে বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়া ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণ এবং হামলার নেপথ্যে কারা জড়িত, তা দ্রুত খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ