ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনসিপির সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জামায়াতের

সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।[BANGVIEWS-POST:1320]তিনি বলেন, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যক্কারজনক। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং কয়েকজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।গোলাম পরওয়ার বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। সমাবেশ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়া এবং পরে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি তদন্তের দাবি রাখে।তিনি আরও বলেন, রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও খুনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই গণতান্ত্রিক রাজনীতির মূল শর্ত।[BANGVIEWS-POST:1318] জামায়াতের এই নেতা প্রশাসনের উদ্দেশে বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়া ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণ এবং হামলার নেপথ্যে কারা জড়িত, তা দ্রুত খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

এনসিপির সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জামায়াতের