ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘে শান্তিরক্ষা সহযোগিতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সংগৃহীত ছবি
ফলো করুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, প্রতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, নারী শান্তিরক্ষীদের কর্মপরিবেশ এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ কার্বন নিঃসরণ কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে মিশন এলাকাগুলোতে আরও বেশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাংলাদেশ কাজ করতে আগ্রহী।

নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে জাতিসংঘের আরও নারীবান্ধব ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করা প্রয়োজন।

হাইতির নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ তিনটি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এসব ইউনিট সোয়াট, দ্রুত সাড়া, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ফরেনসিক, সাইবার অপরাধ তদন্ত, নৌ-কার্যক্রম এবং মাদকবিরোধী অভিযানে দক্ষ।

তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৫ থেকে ১৭ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের তিন সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সমঝোতা স্মারক আলোচনায় অংশ নেবে।

বৈঠকে অতুল খারে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারি, সাহসিকতা ও শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ বাংলাদেশের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

ট্যাগ : জাতিসংঘ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিউইয়র্ক শান্তিরক্ষী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জাতিসংঘে শান্তিরক্ষা সহযোগিতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, প্রতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, নারী শান্তিরক্ষীদের কর্মপরিবেশ এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ কার্বন নিঃসরণ কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে মিশন এলাকাগুলোতে আরও বেশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাংলাদেশ কাজ করতে আগ্রহী।

নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে জাতিসংঘের আরও নারীবান্ধব ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করা প্রয়োজন।

হাইতির নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ তিনটি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এসব ইউনিট সোয়াট, দ্রুত সাড়া, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ফরেনসিক, সাইবার অপরাধ তদন্ত, নৌ-কার্যক্রম এবং মাদকবিরোধী অভিযানে দক্ষ।

তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৫ থেকে ১৭ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের তিন সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সমঝোতা স্মারক আলোচনায় অংশ নেবে।

বৈঠকে অতুল খারে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারি, সাহসিকতা ও শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ বাংলাদেশের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ