ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খামেনির শেষ বিদায়ের জন্য প্রস্তুত ইরাক

খামেনির শেষ বিদায়ের জন্য প্রস্তুত ইরাক
সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকযাত্রা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইরাক। আয়োজন তদারককারী উচ্চপর্যায়ের কমিটি জানিয়েছে, নাজাফ ও কারবালায় অনুষ্ঠিতব্য কর্মসূচিতে নিরাপত্তা, চিকিৎসা ও গণমাধ্যম কাভারেজে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার কমিটির মুখপাত্র সাদ মান জানান, মঙ্গলবার নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরাকি কর্মকর্তারা এবং ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আয়াতুল্লাহ খামেনির মরদেহ গ্রহণ করবেন।

তিনি বলেন, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় কারবালায় জনসাধারণের অংশগ্রহণে জানাজা ও শোকযাত্রা শুরু হবে। নিরাপত্তার স্বার্থে কর্মসূচি চলাকালে পুরো এলাকায় সব ধরনের উড়োজাহাজ, কোয়াডকপ্টার ও ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, নাজাফে প্রায় ৬ কিলোমিটার এবং কারবালায় ৫ দশমিক ৮ কিলোমিটার পথজুড়ে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। জরুরি চিকিৎসাসেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৫০টি অ্যাম্বুলেন্স।

এ ছাড়া অনুষ্ঠান কাভার করতে ইরাক, আরব বিশ্ব ও বিভিন্ন দেশের তিন হাজারের বেশি সাংবাদিক উপস্থিত থাকবেন। সরাসরি সম্প্রচারের জন্য স্থাপন করা হয়েছে ২৩টি সম্প্রচার কেন্দ্র এবং ব্যবহার করা হবে প্রায় ২ হাজার ৫০০টি ক্যামেরা।

শোকাহত মানুষের সেবায় নাজাফে ৩৫০টি এবং কারবালায় ৪০০টির বেশি অস্থায়ী সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। নিরাপত্তা ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট (পিএমইউ), পুলিশ ও সেনাবাহিনী।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এর পর তেহরানে শ্রদ্ধা নিবেদন, জানাজা ও শোকযাত্রা অনুষ্ঠিত হয়। ইরানের কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় শোকানুষ্ঠান চলবে। বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সূত্র: প্রেস টিভি

ট্যাগ : ইরাক আয়াতুল্লাহ আলী খামেনি জানাজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

খামেনির শেষ বিদায়ের জন্য প্রস্তুত ইরাক

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকযাত্রা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইরাক। আয়োজন তদারককারী উচ্চপর্যায়ের কমিটি জানিয়েছে, নাজাফ ও কারবালায় অনুষ্ঠিতব্য কর্মসূচিতে নিরাপত্তা, চিকিৎসা ও গণমাধ্যম কাভারেজে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার কমিটির মুখপাত্র সাদ মান জানান, মঙ্গলবার নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরাকি কর্মকর্তারা এবং ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আয়াতুল্লাহ খামেনির মরদেহ গ্রহণ করবেন।

তিনি বলেন, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় কারবালায় জনসাধারণের অংশগ্রহণে জানাজা ও শোকযাত্রা শুরু হবে। নিরাপত্তার স্বার্থে কর্মসূচি চলাকালে পুরো এলাকায় সব ধরনের উড়োজাহাজ, কোয়াডকপ্টার ও ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, নাজাফে প্রায় ৬ কিলোমিটার এবং কারবালায় ৫ দশমিক ৮ কিলোমিটার পথজুড়ে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। জরুরি চিকিৎসাসেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৫০টি অ্যাম্বুলেন্স।

এ ছাড়া অনুষ্ঠান কাভার করতে ইরাক, আরব বিশ্ব ও বিভিন্ন দেশের তিন হাজারের বেশি সাংবাদিক উপস্থিত থাকবেন। সরাসরি সম্প্রচারের জন্য স্থাপন করা হয়েছে ২৩টি সম্প্রচার কেন্দ্র এবং ব্যবহার করা হবে প্রায় ২ হাজার ৫০০টি ক্যামেরা।

শোকাহত মানুষের সেবায় নাজাফে ৩৫০টি এবং কারবালায় ৪০০টির বেশি অস্থায়ী সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। নিরাপত্তা ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট (পিএমইউ), পুলিশ ও সেনাবাহিনী।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এর পর তেহরানে শ্রদ্ধা নিবেদন, জানাজা ও শোকযাত্রা অনুষ্ঠিত হয়। ইরানের কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় শোকানুষ্ঠান চলবে। বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সূত্র: প্রেস টিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ