ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পরও ইউরো জয়কেই বড় বললেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লামিন ইয়ামাল |সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে পর্তুগাল।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজের সেরা ছন্দে দেখা যায়নি পর্তুগিজ অধিনায়ককে। প্রথমার্ধে গোলরক্ষক উনাই সিমনকে পরীক্ষা নেওয়া একটি শট ছাড়া উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেননি তিনি।

ম্যাচের যোগ করা সময়ে মিকেল মেরিনোর গোলে জয় নিশ্চিত করে স্পেন। এর মধ্য দিয়েই শেষ হয় পর্তুগাল ও রোনালদোর বিশ্বকাপ অভিযান। ম্যাচের আগেই ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছিলেন, এটিই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

তবে বিশ্বকাপ না জেতার আক্ষেপকে বড় করে দেখতে চান না রোনালদো। ম্যাচ শেষে তিনি বলেন, পর্তুগালের হয়ে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ই তার সবচেয়ে বড় অর্জন। তার কাছে সেই ট্রফির মূল্য বিশ্বকাপের সমান।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদো পর্তুগালকে এনে দিয়েছেন ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ শিরোপা। তবে বিশ্বকাপে তার সেরা অর্জন ২০০৬ সালের সেমিফাইনাল।

আরেকটি বিশ্বকাপ মিশন ব্যর্থতায় শেষ হলেও রোনালদোর কণ্ঠে ছিল না শুধু আক্ষেপ। বরং দেশের হয়ে জেতা আন্তর্জাতিক শিরোপাগুলোর গর্বই তুলে ধরলেন তিনি।

সূত্র: মার্কা

ট্যাগ : বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল ২০২৬ পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পরও ইউরো জয়কেই বড় বললেন রোনালদো

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে পর্তুগাল।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজের সেরা ছন্দে দেখা যায়নি পর্তুগিজ অধিনায়ককে। প্রথমার্ধে গোলরক্ষক উনাই সিমনকে পরীক্ষা নেওয়া একটি শট ছাড়া উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেননি তিনি।

ম্যাচের যোগ করা সময়ে মিকেল মেরিনোর গোলে জয় নিশ্চিত করে স্পেন। এর মধ্য দিয়েই শেষ হয় পর্তুগাল ও রোনালদোর বিশ্বকাপ অভিযান। ম্যাচের আগেই ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছিলেন, এটিই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

তবে বিশ্বকাপ না জেতার আক্ষেপকে বড় করে দেখতে চান না রোনালদো। ম্যাচ শেষে তিনি বলেন, পর্তুগালের হয়ে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ই তার সবচেয়ে বড় অর্জন। তার কাছে সেই ট্রফির মূল্য বিশ্বকাপের সমান।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদো পর্তুগালকে এনে দিয়েছেন ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ শিরোপা। তবে বিশ্বকাপে তার সেরা অর্জন ২০০৬ সালের সেমিফাইনাল।

আরেকটি বিশ্বকাপ মিশন ব্যর্থতায় শেষ হলেও রোনালদোর কণ্ঠে ছিল না শুধু আক্ষেপ। বরং দেশের হয়ে জেতা আন্তর্জাতিক শিরোপাগুলোর গর্বই তুলে ধরলেন তিনি।

সূত্র: মার্কা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ