ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেলজিয়ামের দাপটে বিশ্বকাপ থেকে বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি
ফলো করুন

বেলজিয়ামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। লাল কার্ডের কারণে নিষিদ্ধ থাকা ফোলারিন বালোগানকে দলে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা হলেও শেষ পর্যন্ত সেই বালোগানকে নিয়েই হতাশাজনক বিদায় দেখতে হলো মার্কিনদের।

মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে বেলজিয়াম। রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনার নেতৃত্বে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ইউরোপের দলটি যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের একের পর এক ভুলের সুযোগ নিয়ে স্বাচ্ছন্দ্যে জয় নিশ্চিত করে।

বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলার জোড়া গোল করেন। এছাড়া হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল করেন। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন মালিক তিলমান। তার গোল সাময়িকভাবে ম্যাচে সমতা ফিরিয়ে আনলেও পরে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

এই জয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখল বেলজিয়াম। পাশাপাশি গত ১২ বছরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করল তারা।

কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। সেই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।

অন্যদিকে, টানা তিন ম্যাচ জিতে শেষ ষোলোতে ওঠা যুক্তরাষ্ট্র ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। এছাড়া ১৯৩০ সালের বিশ্বকাপের পর বেলজিয়ামের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম পরাজয়।

সূত্র: এএফপি

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ বেলজিয়াম ফুটবল দল যুক্তরাষ্ট্র ফুটবল দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বেলজিয়ামের দাপটে বিশ্বকাপ থেকে বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

বেলজিয়ামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। লাল কার্ডের কারণে নিষিদ্ধ থাকা ফোলারিন বালোগানকে দলে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা হলেও শেষ পর্যন্ত সেই বালোগানকে নিয়েই হতাশাজনক বিদায় দেখতে হলো মার্কিনদের।

মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে বেলজিয়াম। রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনার নেতৃত্বে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ইউরোপের দলটি যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের একের পর এক ভুলের সুযোগ নিয়ে স্বাচ্ছন্দ্যে জয় নিশ্চিত করে।

বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলার জোড়া গোল করেন। এছাড়া হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল করেন। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন মালিক তিলমান। তার গোল সাময়িকভাবে ম্যাচে সমতা ফিরিয়ে আনলেও পরে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

এই জয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখল বেলজিয়াম। পাশাপাশি গত ১২ বছরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করল তারা।

কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। সেই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।

অন্যদিকে, টানা তিন ম্যাচ জিতে শেষ ষোলোতে ওঠা যুক্তরাষ্ট্র ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। এছাড়া ১৯৩০ সালের বিশ্বকাপের পর বেলজিয়ামের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম পরাজয়।

সূত্র: এএফপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ