ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাজিলের জার্সিতে বিদায়ের ঘোষণা দিলেন নেইমার

ব্রাজিলের জার্সিতে বিদায়ের ঘোষণা দিলেন নেইমার
ছবি : সংগৃহিত
ফলো করুন

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলের জার্সিতে নিজের পথচলার ইতি টানার কথা জানান তিনি।

ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার বলেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে এখন ব্রাজিলের হয়ে তার অধ্যায় শেষ।

এর মধ্য দিয়ে সেলেসাও জার্সিতে নেইমারের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি হলো। জাতীয় দলের হয়ে ৮০ গোল করে তিনি ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিলেন।

২০২২ বিশ্বকাপে পেলের গোলসংখ্যা স্পর্শ করার পর ২০২৬ বিশ্বকাপে নিজের ৮০তম গোলটি করেন নেইমার। এরপরই ব্রাজিল জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান এই ফরোয়ার্ড।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও জাতীয় দলের জার্সিতে নেইমারের ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। ২০১৩ সালে ব্রাজিলকে ফিফা কনফেডারেশন্স কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান নেইমার।

কোপা আমেরিকায় তার বড় সাফল্য ছিল ফাইনালে ওঠা। ২০২১ সালের ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার কাছে হেরে যায়।

বিশ্বকাপে নেইমারের সেরা অর্জন ২০১৪ আসরের সেমিফাইনাল। তবে ইনজুরির কারণে সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। পরবর্তী বিশ্বকাপগুলোতে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিতে ভূমিকা রাখেন তিনি।

এবারের আসরে শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের সঙ্গে শেষ হলো নেইমারের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারও।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল নেইমার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


ব্রাজিলের জার্সিতে বিদায়ের ঘোষণা দিলেন নেইমার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলের জার্সিতে নিজের পথচলার ইতি টানার কথা জানান তিনি।

ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার বলেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে এখন ব্রাজিলের হয়ে তার অধ্যায় শেষ।

এর মধ্য দিয়ে সেলেসাও জার্সিতে নেইমারের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি হলো। জাতীয় দলের হয়ে ৮০ গোল করে তিনি ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিলেন।

২০২২ বিশ্বকাপে পেলের গোলসংখ্যা স্পর্শ করার পর ২০২৬ বিশ্বকাপে নিজের ৮০তম গোলটি করেন নেইমার। এরপরই ব্রাজিল জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান এই ফরোয়ার্ড।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও জাতীয় দলের জার্সিতে নেইমারের ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। ২০১৩ সালে ব্রাজিলকে ফিফা কনফেডারেশন্স কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান নেইমার।

কোপা আমেরিকায় তার বড় সাফল্য ছিল ফাইনালে ওঠা। ২০২১ সালের ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার কাছে হেরে যায়।

বিশ্বকাপে নেইমারের সেরা অর্জন ২০১৪ আসরের সেমিফাইনাল। তবে ইনজুরির কারণে সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। পরবর্তী বিশ্বকাপগুলোতে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিতে ভূমিকা রাখেন তিনি।

এবারের আসরে শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের সঙ্গে শেষ হলো নেইমারের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারও।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ