ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জোহানেসবার্গ টেস্টে ৮৭ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০০ রান করা সফরকারীরা এবার ৮৭ রান তুলতেই হারিয়েছে পাঁচ উইকেট। ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এখন ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জের মুখে।

বুধবার (১৮ নভেম্বর) চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে তিন উইকেট হারানোর পর শেষ সেশনের শুরুতেই আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। দিনের বাকি প্রায় ৮০ মিনিটের খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে আলোর স্বল্পতার কারণে।

দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৫৫৭ রান সংগ্রহ করে। ফলে বাংলাদেশের সামনে দ্বিতীয় ইনিংসে বড় ব্যবধান ঘোচানোর চ্যালেঞ্জ তৈরি হয়। কিন্তু শুরুতেই মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদার বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে সফরকারীদের টপ অর্ডার।

দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ইয়ানসেনের বলে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। প্রথম ইনিংসে অর্ধশতক করা এই ওপেনার দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৪ রান।

আউট হওয়ার আগে একবার রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন তানজিদ। ইয়ানসেনের আগের ওভারের শেষ বলে ক্যাচের আবেদনে আম্পায়ার তাঁকে আউট দিলেও রিভিউতে দেখা যায়, বল ব্যাটে নয়, প্যাডে লেগেছিল। তবে পরের ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে বিদায় নিতে হয় তাঁকে।

এরপর দলীয় স্কোরে মাত্র এক রান যোগ হতেই ফেরেন মুমিনুল হক। কাগিসো রাবাদার বলে বোল্ড হওয়ার আগে তিন বল খেলে ১ রান করেন সাবেক এই অধিনায়ক। প্রথম ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

শুরুতেই দুই উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন মাহফিজুল ইসলাম রবিন ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে রবিনের ইনিংসের শুরুটাও সহজ ছিল না।

প্রথম ইনিংসে ম্যাচের প্রথম বলেই আউট হওয়া রবিন এবার দুবার জীবন পান। একবার প্রথম স্লিপে উইয়ান মুল্ডার তাঁর ক্যাচ ছেড়ে দেন। আরেকবার আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে রক্ষা পান তিনি। রাবাদাকে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রান করেন রবিন।

এরপর শান্তর সঙ্গে ৩১ রানের জুটি গড়েন তিনি। কিন্তু সিমন হারমারের বলে এইডেন মারক্রামের হাতে ক্যাচ দিয়ে ১১ রানে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত ফেরার পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন রবিন। চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫৮ রান।

তবে বিরতির পর বেশিক্ষণ টেকেনি এই জুটি। শেষ সেশনের চতুর্থ ওভারে হারমারের বলে বোল্ড হয়ে ৩২ রানে ফেরেন রবিন। কিছুক্ষণ পর ২৩ রান করা হৃদয়কে উইকেটরক্ষক রিকেলটনের ক্যাচে পরিণত করেন রাবাদা।

এতে দলীয় ৮৭ রানের মধ্যেই প্রথম পাঁচ ব্যাটারকে হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ।

এর আগে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেও নাটকীয় পরিবর্তন দেখা যায়। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৩৭৬ রান সংগ্রহ করেছিল স্বাগতিকরা। তখনো বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২৪ রানে পিছিয়ে ছিল তারা।

সেই পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটন জানিয়েছিলেন, ১০০ রানের লিড পেলেই তাঁরা স্বস্তি পাবেন। তবে চতুর্থ দিনে প্রত্যাশার চেয়েও বেশি সংগ্রহ করে প্রোটিয়ারা।

একটি শতাধিক রানের এবং চল্লিশের বেশি রানের দুটি জুটির সুবাদে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৫৫৭ রানে। এতে ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ পান দুটি করে উইকেট।

অন্যদিকে বাংলাদেশের প্রথম ইনিংসে তাওহীদ হৃদয় ও লিটন দাসের শতকে সংগ্রহ দাঁড়িয়েছিল ৪০০ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই ব্যাটিং ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সফরকারীরা।

চতুর্থ দিনের শেষ সেশনে দ্রুত পাঁচ উইকেট হারানোয় জোহানেসবার্গ টেস্টে বড় চাপের মুখে রয়েছে বাংলাদেশ।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

জোহানেসবার্গ টেস্টে ৮৭ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০০ রান করা সফরকারীরা এবার ৮৭ রান তুলতেই হারিয়েছে পাঁচ উইকেট। ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এখন ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জের মুখে।

বুধবার (১৮ নভেম্বর) চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে তিন উইকেট হারানোর পর শেষ সেশনের শুরুতেই আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। দিনের বাকি প্রায় ৮০ মিনিটের খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে আলোর স্বল্পতার কারণে।

দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৫৫৭ রান সংগ্রহ করে। ফলে বাংলাদেশের সামনে দ্বিতীয় ইনিংসে বড় ব্যবধান ঘোচানোর চ্যালেঞ্জ তৈরি হয়। কিন্তু শুরুতেই মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদার বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে সফরকারীদের টপ অর্ডার।

দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ইয়ানসেনের বলে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। প্রথম ইনিংসে অর্ধশতক করা এই ওপেনার দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৪ রান।

আউট হওয়ার আগে একবার রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন তানজিদ। ইয়ানসেনের আগের ওভারের শেষ বলে ক্যাচের আবেদনে আম্পায়ার তাঁকে আউট দিলেও রিভিউতে দেখা যায়, বল ব্যাটে নয়, প্যাডে লেগেছিল। তবে পরের ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে বিদায় নিতে হয় তাঁকে।

এরপর দলীয় স্কোরে মাত্র এক রান যোগ হতেই ফেরেন মুমিনুল হক। কাগিসো রাবাদার বলে বোল্ড হওয়ার আগে তিন বল খেলে ১ রান করেন সাবেক এই অধিনায়ক। প্রথম ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

শুরুতেই দুই উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন মাহফিজুল ইসলাম রবিন ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে রবিনের ইনিংসের শুরুটাও সহজ ছিল না।

প্রথম ইনিংসে ম্যাচের প্রথম বলেই আউট হওয়া রবিন এবার দুবার জীবন পান। একবার প্রথম স্লিপে উইয়ান মুল্ডার তাঁর ক্যাচ ছেড়ে দেন। আরেকবার আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে রক্ষা পান তিনি। রাবাদাকে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রান করেন রবিন।

এরপর শান্তর সঙ্গে ৩১ রানের জুটি গড়েন তিনি। কিন্তু সিমন হারমারের বলে এইডেন মারক্রামের হাতে ক্যাচ দিয়ে ১১ রানে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত ফেরার পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন রবিন। চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫৮ রান।

তবে বিরতির পর বেশিক্ষণ টেকেনি এই জুটি। শেষ সেশনের চতুর্থ ওভারে হারমারের বলে বোল্ড হয়ে ৩২ রানে ফেরেন রবিন। কিছুক্ষণ পর ২৩ রান করা হৃদয়কে উইকেটরক্ষক রিকেলটনের ক্যাচে পরিণত করেন রাবাদা।

এতে দলীয় ৮৭ রানের মধ্যেই প্রথম পাঁচ ব্যাটারকে হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ।

এর আগে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেও নাটকীয় পরিবর্তন দেখা যায়। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৩৭৬ রান সংগ্রহ করেছিল স্বাগতিকরা। তখনো বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২৪ রানে পিছিয়ে ছিল তারা।

সেই পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটন জানিয়েছিলেন, ১০০ রানের লিড পেলেই তাঁরা স্বস্তি পাবেন। তবে চতুর্থ দিনে প্রত্যাশার চেয়েও বেশি সংগ্রহ করে প্রোটিয়ারা।

একটি শতাধিক রানের এবং চল্লিশের বেশি রানের দুটি জুটির সুবাদে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৫৫৭ রানে। এতে ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ পান দুটি করে উইকেট।

অন্যদিকে বাংলাদেশের প্রথম ইনিংসে তাওহীদ হৃদয় ও লিটন দাসের শতকে সংগ্রহ দাঁড়িয়েছিল ৪০০ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই ব্যাটিং ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সফরকারীরা।

চতুর্থ দিনের শেষ সেশনে দ্রুত পাঁচ উইকেট হারানোয় জোহানেসবার্গ টেস্টে বড় চাপের মুখে রয়েছে বাংলাদেশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ