ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি: সম্মান দিয়ে কথা বলুন

ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি: সম্মান দিয়ে কথা বলুন
সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের যুলঘাদর বলেছেন, ইরানি জাতির সঙ্গে অসম্মানজনক ভাষায় কথা বললে তার জবাব দেওয়া হবে।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র হয় একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো ‘কাজ শেষ করে দেবে’। তার দাবি, কাজটি শেষ করা কঠিন হবে না।

এর জবাবে এক বিবৃতিতে যুলঘাদর বলেন, ইরানের ৯ কোটি ১০ লাখ মানুষকে হুমকি দেওয়া বিভ্রান্তিকর আচরণ। তিনি দাবি করেন, কয়েক হাজার বছরের পুরোনো সভ্যতার দেশ ইরানকে হুমকি দিয়ে অতীতে যুক্তরাষ্ট্র কোনো সফলতা পায়নি।

যুলঘাদর বলেন, ইরানিরা হুমকির ভাষায় অভ্যস্ত নয় এবং তারা এতে বিচলিতও হয় না। ইরানি জনগণের সঙ্গে সম্মানের ভাষায় কথা বলতে হবে, অন্যথায় তেহরান ভিন্ন ভাষায় জবাব দেবে।

ইরানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, যুক্তরাষ্ট্রের চাপ, হুমকি বা অসম্মানজনক বক্তব্যের কাছে ইসলামি প্রজাতন্ত্র মাথা নত করবে না। তেহরানের ভাষ্য, যেকোনো আগ্রাসন বা ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দৃঢ় ও যথাযথভাবে দেওয়া হবে।

সূত্র: প্রেস টিভি

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইরানের খবর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬


ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি: সম্মান দিয়ে কথা বলুন

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের যুলঘাদর বলেছেন, ইরানি জাতির সঙ্গে অসম্মানজনক ভাষায় কথা বললে তার জবাব দেওয়া হবে।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র হয় একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো ‘কাজ শেষ করে দেবে’। তার দাবি, কাজটি শেষ করা কঠিন হবে না।এর জবাবে এক বিবৃতিতে যুলঘাদর বলেন, ইরানের ৯ কোটি ১০ লাখ মানুষকে হুমকি দেওয়া বিভ্রান্তিকর আচরণ। তিনি দাবি করেন, কয়েক হাজার বছরের পুরোনো সভ্যতার দেশ ইরানকে হুমকি দিয়ে অতীতে যুক্তরাষ্ট্র কোনো সফলতা পায়নি।

যুলঘাদর বলেন, ইরানিরা হুমকির ভাষায় অভ্যস্ত নয় এবং তারা এতে বিচলিতও হয় না। ইরানি জনগণের সঙ্গে সম্মানের ভাষায় কথা বলতে হবে, অন্যথায় তেহরান ভিন্ন ভাষায় জবাব দেবে।ইরানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, যুক্তরাষ্ট্রের চাপ, হুমকি বা অসম্মানজনক বক্তব্যের কাছে ইসলামি প্রজাতন্ত্র মাথা নত করবে না। তেহরানের ভাষ্য, যেকোনো আগ্রাসন বা ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দৃঢ় ও যথাযথভাবে দেওয়া হবে।

সূত্র: প্রেস টিভি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ