চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বোন জামাই।
রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি জানান, পুলিশের অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষ হলে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।














মন্তব্যসমূহ