ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২৮ ডিসেম্বর, নতুন সময়সূচি প্রকাশ

ফাইল ছবি
ফলো করুন

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের বৃত্তি পরীক্ষা। চার দিন ধরে চলা এই পরীক্ষা শেষ হবে ৩১ ডিসেম্বর। তবে বছরের শেষ দিন পর্যন্ত পরীক্ষা চলার সিদ্ধান্ত নিয়ে শিক্ষক ও অভিভাবকদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

রোববার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সংশোধিত সময়সূচি জানিয়ে চিঠি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নতুন সূচি জানানো হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর প্রকাশিত সময়সূচিতে ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা নেওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে পরীক্ষা শুরুর তারিখ আট দিন পিছিয়ে ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর সোমবার বাংলা, ২৯ ডিসেম্বর মঙ্গলবার ইংরেজি এবং ৩০ ডিসেম্বর বুধবার প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিন ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সাধারণ পরীক্ষার্থীদের জন্য সময় থাকবে দুই ঘণ্টা ৩০ মিনিট। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।

পরিবর্তিত সময়সূচি পরীক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে জানানোর জন্য জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

এদিকে পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেক শিক্ষক ও অভিভাবক। তাঁদের উদ্বেগের প্রধান কারণ, বছরের শেষ দিন পর্যন্ত শিশুদের পরীক্ষায় অংশ নিতে হবে।

অভিভাবকদের একাংশের মতে, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর শীতকালীন ছুটিতে শিক্ষার্থীদের খেলাধুলা, বেড়ানো এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকে। কিন্তু নতুন সময়সূচির কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকতে হবে শিশুদের।

তাঁদের আশঙ্কা, দীর্ঘ সময় ধরে পরীক্ষার প্রস্তুতি এবং বছরের শেষ দিন পর্যন্ত পরীক্ষা চলার কারণে শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হতে পারে।

বিশেষ করে ৩১ ডিসেম্বর পরীক্ষা শেষ হওয়ার পরদিনই ২০২৭ সালের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। ফলে পুরোনো শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ করে নতুন শ্রেণির কার্যক্রম শুরুর আগে শিক্ষার্থীরা পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাবে না বলে মনে করছেন অনেকে।

সংশোধিত সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসন্তোষ জানিয়েছেন আব্দুল ওয়াহাব নামে এক অভিভাবক। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বছরের শেষ দিন পর্যন্ত শিশুদের পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

তাঁর মতে, বছরের শেষ সময়ে শিশুদের কিছুটা বিশ্রাম, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পরবর্তী শ্রেণির জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ থাকা প্রয়োজন। নতুন সময়সূচি কোমলমতি শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করে সিদ্ধান্তটির প্রতিবাদ জানিয়েছেন তিনি।

পরীক্ষা পিছিয়ে দেওয়ার কারণ জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

তবে ঠিক কী কারণে আগের সময়সূচি পরিবর্তন করে ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

নতুন সূচি অনুযায়ী, ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ হবে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। আর তার পরদিনই শুরু হবে ২০২৭ সালের নতুন শিক্ষাবর্ষ।

ট্যাগ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২৮ ডিসেম্বর, নতুন সময়সূচি প্রকাশ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের বৃত্তি পরীক্ষা। চার দিন ধরে চলা এই পরীক্ষা শেষ হবে ৩১ ডিসেম্বর। তবে বছরের শেষ দিন পর্যন্ত পরীক্ষা চলার সিদ্ধান্ত নিয়ে শিক্ষক ও অভিভাবকদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

রোববার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সংশোধিত সময়সূচি জানিয়ে চিঠি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নতুন সূচি জানানো হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর প্রকাশিত সময়সূচিতে ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা নেওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে পরীক্ষা শুরুর তারিখ আট দিন পিছিয়ে ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর সোমবার বাংলা, ২৯ ডিসেম্বর মঙ্গলবার ইংরেজি এবং ৩০ ডিসেম্বর বুধবার প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিন ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সাধারণ পরীক্ষার্থীদের জন্য সময় থাকবে দুই ঘণ্টা ৩০ মিনিট। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।

পরিবর্তিত সময়সূচি পরীক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে জানানোর জন্য জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

এদিকে পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেক শিক্ষক ও অভিভাবক। তাঁদের উদ্বেগের প্রধান কারণ, বছরের শেষ দিন পর্যন্ত শিশুদের পরীক্ষায় অংশ নিতে হবে।

অভিভাবকদের একাংশের মতে, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর শীতকালীন ছুটিতে শিক্ষার্থীদের খেলাধুলা, বেড়ানো এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকে। কিন্তু নতুন সময়সূচির কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকতে হবে শিশুদের।

তাঁদের আশঙ্কা, দীর্ঘ সময় ধরে পরীক্ষার প্রস্তুতি এবং বছরের শেষ দিন পর্যন্ত পরীক্ষা চলার কারণে শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হতে পারে।

বিশেষ করে ৩১ ডিসেম্বর পরীক্ষা শেষ হওয়ার পরদিনই ২০২৭ সালের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। ফলে পুরোনো শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ করে নতুন শ্রেণির কার্যক্রম শুরুর আগে শিক্ষার্থীরা পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাবে না বলে মনে করছেন অনেকে।

সংশোধিত সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসন্তোষ জানিয়েছেন আব্দুল ওয়াহাব নামে এক অভিভাবক। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বছরের শেষ দিন পর্যন্ত শিশুদের পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

তাঁর মতে, বছরের শেষ সময়ে শিশুদের কিছুটা বিশ্রাম, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পরবর্তী শ্রেণির জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ থাকা প্রয়োজন। নতুন সময়সূচি কোমলমতি শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করে সিদ্ধান্তটির প্রতিবাদ জানিয়েছেন তিনি।

পরীক্ষা পিছিয়ে দেওয়ার কারণ জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

তবে ঠিক কী কারণে আগের সময়সূচি পরিবর্তন করে ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

নতুন সূচি অনুযায়ী, ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ হবে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। আর তার পরদিনই শুরু হবে ২০২৭ সালের নতুন শিক্ষাবর্ষ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ