ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খামেনির জানাজা ঘিরে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ তেহরান

ছবি: সংগৃহীত
ফলো করুন

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় উপস্থিত ইরানের শীর্ষ নেতৃত্বকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে মুছে ফেলা যায় না।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, খামেনির জানাজায় ইরানের শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়েছিল এবং যুক্তরাষ্ট্র চাইলে এক আঘাতেই তাদের নির্মূল করতে পারত। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তা করবে না, কারণ তাহলে আলোচনার জন্য কেউ অবশিষ্ট থাকবে না।  

ট্রাম্পের এই বক্তব্যের পর আর্মেনিয়ায় ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানায়। দূতাবাসের বার্তায় বলা হয়, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। খামেনিকে হত্যা করলেও তার ভাবধারা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করে ইরানি দূতাবাস।  

মার্কিন প্রশাসনের সমালোচনা করে ইরানি পক্ষ আরও বলে, যুক্তরাষ্ট্রের কোনো সভ্যতা, ইতিহাস কিংবা সম্মান নেই। ট্রাম্পের মন্তব্যকে তেহরান শোকের সময় ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য হিসেবে দেখছে।

এর আগে তেহরানে খামেনির জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জানাজা ও শোকযাত্রায় ইরানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। খামেনির মরদেহবাহী শোভাযাত্রাকে ঘিরে যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগানও শোনা যায়।  

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। একই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন। এরপর কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও জানাজার আয়োজন করে ইরান।  

খামেনির জানাজাকে কেন্দ্র করে ইরানে শোকের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ পেয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের মন্তব্য দুই দেশের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

খামেনির জানাজা ঘিরে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ তেহরান

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় উপস্থিত ইরানের শীর্ষ নেতৃত্বকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে মুছে ফেলা যায় না।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, খামেনির জানাজায় ইরানের শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়েছিল এবং যুক্তরাষ্ট্র চাইলে এক আঘাতেই তাদের নির্মূল করতে পারত। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তা করবে না, কারণ তাহলে আলোচনার জন্য কেউ অবশিষ্ট থাকবে না।  

ট্রাম্পের এই বক্তব্যের পর আর্মেনিয়ায় ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানায়। দূতাবাসের বার্তায় বলা হয়, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। খামেনিকে হত্যা করলেও তার ভাবধারা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করে ইরানি দূতাবাস।  

মার্কিন প্রশাসনের সমালোচনা করে ইরানি পক্ষ আরও বলে, যুক্তরাষ্ট্রের কোনো সভ্যতা, ইতিহাস কিংবা সম্মান নেই। ট্রাম্পের মন্তব্যকে তেহরান শোকের সময় ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য হিসেবে দেখছে।

এর আগে তেহরানে খামেনির জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জানাজা ও শোকযাত্রায় ইরানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। খামেনির মরদেহবাহী শোভাযাত্রাকে ঘিরে যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগানও শোনা যায়।  

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। একই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন। এরপর কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও জানাজার আয়োজন করে ইরান।  

খামেনির জানাজাকে কেন্দ্র করে ইরানে শোকের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ পেয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের মন্তব্য দুই দেশের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ