ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

জাজিরায় ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ, বন্ধ হয়ে যায় পদ্মা সেতু

নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব

জাজিরায় ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ, বন্ধ হয়ে যায় পদ্মা সেতু
ছবি : সংগৃহীত
ফলো করুন

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি মোটরসাইকেল এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, সংঘর্ষের সময় পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতির কারণে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বিকেনগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় সড়কের ওপর তাঁবু স্থাপন করে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্রসর হতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের মধ্যে গোলাগুলিও হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে সরে যান।

এরপর এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের হিসাবে, অন্তত ২০টি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়।

এ ছাড়া পদ্মা ভ্যালি রেস্টুরেন্ট, ফুড এক্সপ্রেস নামের একটি খাবারের হোটেল এবং বাসস্ট্যান্ডসংলগ্ন একটি টংঘরেও আগুন দেওয়া হয়।

একই সময়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।

সংঘর্ষ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রের দাবি, প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

অন্যদিকে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কার খবর পেয়ে পুলিশ রাতভর দায়িত্ব পালন করেছে। পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছিল।

তিনি জানান, সকালে একদল লোক ঘটনাস্থলে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়।

পুলিশের এই কর্মকর্তা প্রাথমিক বক্তব্যে জানান, ওই সময় পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

ট্যাগ : পদ্মা সেতু জাজিরা সংঘর্ষ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


জাজিরায় ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ, বন্ধ হয়ে যায় পদ্মা সেতু

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি মোটরসাইকেল এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, সংঘর্ষের সময় পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতির কারণে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বিকেনগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় সড়কের ওপর তাঁবু স্থাপন করে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্রসর হতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের মধ্যে গোলাগুলিও হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে সরে যান।

এরপর এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের হিসাবে, অন্তত ২০টি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়।

এ ছাড়া পদ্মা ভ্যালি রেস্টুরেন্ট, ফুড এক্সপ্রেস নামের একটি খাবারের হোটেল এবং বাসস্ট্যান্ডসংলগ্ন একটি টংঘরেও আগুন দেওয়া হয়।

একই সময়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।

সংঘর্ষ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রের দাবি, প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

অন্যদিকে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কার খবর পেয়ে পুলিশ রাতভর দায়িত্ব পালন করেছে। পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছিল।

তিনি জানান, সকালে একদল লোক ঘটনাস্থলে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়।

পুলিশের এই কর্মকর্তা প্রাথমিক বক্তব্যে জানান, ওই সময় পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ