ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেলোনিকে নিয়ে মিম পোস্ট করে নতুন বিতর্কে ট্রাম্প

সংগৃহীত ছবি
ফলো করুন

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মেলোনিকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক মিম শেয়ার করেছেন তিনি।

পোস্ট করা ছবিতে দেখা যায়, মেলোনি হাসিমুখে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন। ছবির সঙ্গে ট্রাম্প লেখেন, ‘রেস্ট্রেইনিং অর্ডার দরকার’। এতে ইঙ্গিত করা হয়, ইতালির প্রধানমন্ত্রী নাকি ট্রাম্পকে ঘিরে অতিরিক্ত আগ্রহী।

রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা একাধিক পোস্টের মধ্যে এই মিমটি ছিল। একই দিনে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে নিয়েও একটি ভুয়া ছবি শেয়ার করেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্পের এই পোস্ট সামনে আসে। ওই সম্মেলনে জোটের অন্যান্য নেতার পাশাপাশি ট্রাম্প ও মেলোনির মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ফলে দুই নেতার সাম্প্রতিক প্রকাশ্য বিরোধ নতুন করে আলোচনায় এসেছে।

ট্রাম্প ও মেলোনির মধ্যে উত্তেজনার শুরু হয় গত মাসে জি-সেভেন সম্মেলনকে কেন্দ্র করে। ট্রাম্প দাবি করেছিলেন, সম্মেলনের সময় তার সঙ্গে ছবি তোলার জন্য মেলোনি বারবার অনুরোধ করেছিলেন। এমনকি তিনি ইঙ্গিত দেন, মেলোনি ছবি তোলার জন্য রীতিমতো আকুতি জানিয়েছিলেন।

ট্রাম্পের ওই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন মেলোনি। তিনি একে সম্পূর্ণ বানোয়াট বলে মন্তব্য করেন এবং বলেন, ইতালি কিংবা তিনি কখনোই কারও কাছে ভিক্ষা চান না।

ইতালির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেলোনি বলেন, তিনি আমেরিকাবিরোধী নন, আবার কারও সামনে মাথা নত করার মানুষও নন। তার মতে, পশ্চিমা দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে বেশি শক্তিশালী হয়। তবে শক্তিশালী সম্পর্ক টিকে থাকে স্পষ্টবাদিতা ও পারস্পরিক সম্মানের ওপর।

ট্রাম্পের মন্তব্যের পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তার পূর্বনির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেন বলে জানা যায়। ঘটনাটি দুই দেশের সম্পর্কের অস্বস্তি আরও বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে ইতালির অনাগ্রহ এবং জি-সেভেন সম্মেলন ঘিরে ট্রাম্পের মন্তব্য দুই ডানপন্থি নেতার সম্পর্কে বড় ধরনের ফাটল তৈরি করেছে। যদিও ইতালির পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলা হয়েছে, ট্রাম্পের নতুন মিম সেই উত্তেজনাকে আবারও সামনে এনেছে।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া মেলোনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেলোনিকে নিয়ে মিম পোস্ট করে নতুন বিতর্কে ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মেলোনিকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক মিম শেয়ার করেছেন তিনি।

পোস্ট করা ছবিতে দেখা যায়, মেলোনি হাসিমুখে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন। ছবির সঙ্গে ট্রাম্প লেখেন, ‘রেস্ট্রেইনিং অর্ডার দরকার’। এতে ইঙ্গিত করা হয়, ইতালির প্রধানমন্ত্রী নাকি ট্রাম্পকে ঘিরে অতিরিক্ত আগ্রহী।

রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা একাধিক পোস্টের মধ্যে এই মিমটি ছিল। একই দিনে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে নিয়েও একটি ভুয়া ছবি শেয়ার করেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্পের এই পোস্ট সামনে আসে। ওই সম্মেলনে জোটের অন্যান্য নেতার পাশাপাশি ট্রাম্প ও মেলোনির মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ফলে দুই নেতার সাম্প্রতিক প্রকাশ্য বিরোধ নতুন করে আলোচনায় এসেছে।

ট্রাম্প ও মেলোনির মধ্যে উত্তেজনার শুরু হয় গত মাসে জি-সেভেন সম্মেলনকে কেন্দ্র করে। ট্রাম্প দাবি করেছিলেন, সম্মেলনের সময় তার সঙ্গে ছবি তোলার জন্য মেলোনি বারবার অনুরোধ করেছিলেন। এমনকি তিনি ইঙ্গিত দেন, মেলোনি ছবি তোলার জন্য রীতিমতো আকুতি জানিয়েছিলেন।

ট্রাম্পের ওই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন মেলোনি। তিনি একে সম্পূর্ণ বানোয়াট বলে মন্তব্য করেন এবং বলেন, ইতালি কিংবা তিনি কখনোই কারও কাছে ভিক্ষা চান না।

ইতালির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেলোনি বলেন, তিনি আমেরিকাবিরোধী নন, আবার কারও সামনে মাথা নত করার মানুষও নন। তার মতে, পশ্চিমা দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে বেশি শক্তিশালী হয়। তবে শক্তিশালী সম্পর্ক টিকে থাকে স্পষ্টবাদিতা ও পারস্পরিক সম্মানের ওপর।

ট্রাম্পের মন্তব্যের পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তার পূর্বনির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেন বলে জানা যায়। ঘটনাটি দুই দেশের সম্পর্কের অস্বস্তি আরও বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে ইতালির অনাগ্রহ এবং জি-সেভেন সম্মেলন ঘিরে ট্রাম্পের মন্তব্য দুই ডানপন্থি নেতার সম্পর্কে বড় ধরনের ফাটল তৈরি করেছে। যদিও ইতালির পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলা হয়েছে, ট্রাম্পের নতুন মিম সেই উত্তেজনাকে আবারও সামনে এনেছে।

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ