ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েলের সঙ্গে সংযুক্তির দাবি ভিত্তিহীন: লেবাননের মেয়র

ছবি: সংগৃহীত
ফলো করুন

দক্ষিণ লেবাননের কিছু খ্রিস্টান অধ্যুষিত গ্রাম হিজবুল্লাহর হাত থেকে সুরক্ষা পেতে ইসরায়েলের সঙ্গে যুক্ত হতে চেয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন লেবাননের সীমান্তবর্তী এলাকার একজন খ্রিস্টান মেয়র।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দক্ষিণ লেবাননের খ্রিস্টান গ্রামগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এ মন্তব্য করেন। তার বক্তব্যের পর লেবাননে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিন্ত জবেইল জেলার খ্রিস্টান অধ্যুষিত শহর রমিশের মেয়র হান্না আল-আমিল এ দাবি সরাসরি নাকচ করেছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে তিনি বলেন, দক্ষিণ লেবাননের কোনো শহর বা অঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি প্রশাসনের কাছে সংযুক্তির কোনো আবেদন করেননি।

মেয়র হান্না আল-আমিল বলেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের কোনো ভূখণ্ড যুক্ত করার চিন্তাও তাদের কাছে সম্পূর্ণ অসম্ভব। এমন কোনো প্রস্তাব বা আলোচনা লেবাননের সমাজে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী খ্রিস্টান শহরগুলো দেশের বিচ্ছিন্ন বা প্রান্তিক অংশ নয়। এসব এলাকা লেবাননের অবিচ্ছেদ্য অংশ এবং এখানকার মানুষ নিজেদের মাতৃভূমির প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ।

মেয়র আল-আমিলের ভাষায়, দক্ষিণ লেবাননের মানুষ লেবানিজ জাতীয় পরিচয়, দেশপ্রেম এবং নিজ ভূখণ্ডের প্রতি আনুগত্যে দৃঢ়। তাই ইসরায়েলের সঙ্গে যুক্ত হওয়ার দাবি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ও সীমান্ত উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নেতানিয়াহুর এ মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। লেবাননের স্থানীয় প্রতিনিধিরা মনে করছেন, এ ধরনের দাবি দেশটির অভ্যন্তরীণ ঐক্য ও সার্বভৌমত্ব নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : লেবানন হিজবুল্লাহ ইসরায়েল নেতানিয়াহু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ইসরায়েলের সঙ্গে সংযুক্তির দাবি ভিত্তিহীন: লেবাননের মেয়র

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ লেবাননের কিছু খ্রিস্টান অধ্যুষিত গ্রাম হিজবুল্লাহর হাত থেকে সুরক্ষা পেতে ইসরায়েলের সঙ্গে যুক্ত হতে চেয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন লেবাননের সীমান্তবর্তী এলাকার একজন খ্রিস্টান মেয়র।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দক্ষিণ লেবাননের খ্রিস্টান গ্রামগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এ মন্তব্য করেন। তার বক্তব্যের পর লেবাননে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিন্ত জবেইল জেলার খ্রিস্টান অধ্যুষিত শহর রমিশের মেয়র হান্না আল-আমিল এ দাবি সরাসরি নাকচ করেছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে তিনি বলেন, দক্ষিণ লেবাননের কোনো শহর বা অঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি প্রশাসনের কাছে সংযুক্তির কোনো আবেদন করেননি।

মেয়র হান্না আল-আমিল বলেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের কোনো ভূখণ্ড যুক্ত করার চিন্তাও তাদের কাছে সম্পূর্ণ অসম্ভব। এমন কোনো প্রস্তাব বা আলোচনা লেবাননের সমাজে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী খ্রিস্টান শহরগুলো দেশের বিচ্ছিন্ন বা প্রান্তিক অংশ নয়। এসব এলাকা লেবাননের অবিচ্ছেদ্য অংশ এবং এখানকার মানুষ নিজেদের মাতৃভূমির প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ।

মেয়র আল-আমিলের ভাষায়, দক্ষিণ লেবাননের মানুষ লেবানিজ জাতীয় পরিচয়, দেশপ্রেম এবং নিজ ভূখণ্ডের প্রতি আনুগত্যে দৃঢ়। তাই ইসরায়েলের সঙ্গে যুক্ত হওয়ার দাবি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ও সীমান্ত উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নেতানিয়াহুর এ মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। লেবাননের স্থানীয় প্রতিনিধিরা মনে করছেন, এ ধরনের দাবি দেশটির অভ্যন্তরীণ ঐক্য ও সার্বভৌমত্ব নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ