ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গণভোটের রায় অস্বীকার ও জুলাই সনদে গড়িমসিই সংকটের কারণ: জামায়াত আমির

ছবি: সংগৃহীত
ফলো করুন

গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিলম্বের কারণেই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানালেও তিনি বলেছেন, এই ঐক্য সাময়িক হলে চলবে না, তা হতে হবে দীর্ঘমেয়াদি ও টেকসই।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এর আগে নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হন জামায়াত আমির। জাতীয় ঐক্য নিয়ে সম্ভাব্য রাজনৈতিক আলোচনার মধ্যেই তাঁর এই প্রত্যাবর্তন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ এবং জাতীয় ঐক্যের আহ্বান সম্পর্কে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে একটি অনানুষ্ঠানিক চা-চক্রে অংশ নিয়েছিলেন তিনি।

ওই আলোচনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়। পরবর্তী সময়ে সংসদে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানান। সেই আহ্বানকে তিনি সম্মান করেন বলে জানান।

তবে জাতীয় ঐক্যের ভিত্তি কী হবে, সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘আমাদের টেকসই ঐক্যের দিকে যেতে হবে।’

শফিকুর রহমানের মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তার অন্যতম কারণ গণভোটের ফলাফল ও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে বিরোধ।

তাঁর অভিযোগ, গণভোটে জনগণের রায় যথাযথভাবে গ্রহণ না করা, জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি নিয়েই বর্তমান সংকট তৈরি হয়েছে।

এসব বিষয়ে স্পষ্ট সমাধান হলে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পথ সহজ হবে বলে মনে করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়কে জাতীয় ঐক্যের ভিত্তি করার দাবি এর আগেও জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপির সঙ্গে বিরোধী দলগুলোর মতপার্থক্য রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন শফিকুর রহমান।

তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হলে সহিংসতা ও অপরাধমূলক আচরণ পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার বিষয়েও প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, বিচারিক কার্যক্রম চলার সময় তিনি আদালতে হাজির হননি এবং আইনি প্রক্রিয়ায় আপিলও করেননি। এ অবস্থায় তাঁর বর্তমান বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন শফিকুর রহমান।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সেখানে হত্যাকাণ্ড, থানায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক আচরণের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেন তিনি।

তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণসমাজ ও সাধারণ মানুষ এখনো সক্রিয় রয়েছেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

এদিকে জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নিয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে জুলাই সনদ, গণভোটের রায় এবং সংবিধান সংস্কারের পদ্ধতি নিয়ে মতপার্থক্য এখনো দূর হয়নি।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের আহ্বানকে সম্মান জানালেও তা বাস্তবায়নের আগে রাজনৈতিক মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্ব দিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ট্যাগ : জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গণভোটের রায় অস্বীকার ও জুলাই সনদে গড়িমসিই সংকটের কারণ: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিলম্বের কারণেই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানালেও তিনি বলেছেন, এই ঐক্য সাময়িক হলে চলবে না, তা হতে হবে দীর্ঘমেয়াদি ও টেকসই।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এর আগে নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হন জামায়াত আমির। জাতীয় ঐক্য নিয়ে সম্ভাব্য রাজনৈতিক আলোচনার মধ্যেই তাঁর এই প্রত্যাবর্তন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ এবং জাতীয় ঐক্যের আহ্বান সম্পর্কে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে একটি অনানুষ্ঠানিক চা-চক্রে অংশ নিয়েছিলেন তিনি।

ওই আলোচনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়। পরবর্তী সময়ে সংসদে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানান। সেই আহ্বানকে তিনি সম্মান করেন বলে জানান।

তবে জাতীয় ঐক্যের ভিত্তি কী হবে, সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘আমাদের টেকসই ঐক্যের দিকে যেতে হবে।’

শফিকুর রহমানের মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তার অন্যতম কারণ গণভোটের ফলাফল ও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে বিরোধ।

তাঁর অভিযোগ, গণভোটে জনগণের রায় যথাযথভাবে গ্রহণ না করা, জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি নিয়েই বর্তমান সংকট তৈরি হয়েছে।

এসব বিষয়ে স্পষ্ট সমাধান হলে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পথ সহজ হবে বলে মনে করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়কে জাতীয় ঐক্যের ভিত্তি করার দাবি এর আগেও জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপির সঙ্গে বিরোধী দলগুলোর মতপার্থক্য রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন শফিকুর রহমান।

তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হলে সহিংসতা ও অপরাধমূলক আচরণ পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার বিষয়েও প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, বিচারিক কার্যক্রম চলার সময় তিনি আদালতে হাজির হননি এবং আইনি প্রক্রিয়ায় আপিলও করেননি। এ অবস্থায় তাঁর বর্তমান বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন শফিকুর রহমান।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সেখানে হত্যাকাণ্ড, থানায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক আচরণের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেন তিনি।

তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণসমাজ ও সাধারণ মানুষ এখনো সক্রিয় রয়েছেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

এদিকে জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নিয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে জুলাই সনদ, গণভোটের রায় এবং সংবিধান সংস্কারের পদ্ধতি নিয়ে মতপার্থক্য এখনো দূর হয়নি।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের আহ্বানকে সম্মান জানালেও তা বাস্তবায়নের আগে রাজনৈতিক মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্ব দিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ