ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
ছবি : সংগৃহীত
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের জরাজীর্ণ অবকাঠামো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া স্বল্পতম সময়ে সম্পন্ন করতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা হলটির জরাজীর্ণ অবকাঠামো ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা ঐতিহ্যবাহী এই আবাসিক হলের সংস্কারকাজ দ্রুত শুরু এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী আবাসিক হল। এর সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে।

তিনি আরও বলেন, হলটির সংস্কারের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া স্বল্পতম সময়ে সম্পন্ন করতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাকির আহমেদ খান, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাহাব উল্লাহ এবং সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, নাছির উদ্দিন মাহমুদ ও কে এম মোজাম্মেল হক।

এর আগে ১১ নভেম্বর একই সংগঠনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করে হলটির ঐতিহ্য সংরক্ষণ, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে। ওই সময় রাষ্ট্রপতি হলটির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে শিক্ষামন্ত্রীর সর্বশেষ নির্দেশনার পর হলের সংস্কারকাজ কবে শুরু হবে, কত অর্থ বরাদ্দ দেওয়া হবে কিংবা কাজ শেষ করতে কত সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল,

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের জরাজীর্ণ অবকাঠামো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া স্বল্পতম সময়ে সম্পন্ন করতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা হলটির জরাজীর্ণ অবকাঠামো ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা ঐতিহ্যবাহী এই আবাসিক হলের সংস্কারকাজ দ্রুত শুরু এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী আবাসিক হল। এর সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে।

তিনি আরও বলেন, হলটির সংস্কারের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া স্বল্পতম সময়ে সম্পন্ন করতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাকির আহমেদ খান, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাহাব উল্লাহ এবং সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, নাছির উদ্দিন মাহমুদ ও কে এম মোজাম্মেল হক।

এর আগে ১১ নভেম্বর একই সংগঠনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করে হলটির ঐতিহ্য সংরক্ষণ, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে। ওই সময় রাষ্ট্রপতি হলটির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে শিক্ষামন্ত্রীর সর্বশেষ নির্দেশনার পর হলের সংস্কারকাজ কবে শুরু হবে, কত অর্থ বরাদ্দ দেওয়া হবে কিংবা কাজ শেষ করতে কত সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ