ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির

ছবি : সংগৃহীত
ফলো করুন

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি ড্রোন, নাইটভিশন ডিভাইস, সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) হিলি সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান এবং নারী ও শিশুপাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। তবে ডিসেম্বর মাসকে ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতা ও নাশকতার আশঙ্কার পরিপ্রেক্ষিতে এবার নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বিশেষ করে সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে ড্রোন ও সার্চলাইটের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আসা পাসপোর্টধারী যাত্রী এবং আমদানি পণ্যবাহী ট্রাকেও তল্লাশি জোরদার করা হয়েছে। বৈধ যাতায়াত ও বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রেখে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিষয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনায় সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

তিনি জানান, থার্মাল ইমেজিং প্রযুক্তি ও নাইটভিশন সুবিধাসম্পন্ন ড্রোনের মাধ্যমে দিনরাত নজরদারি চলছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে সার্চলাইট, ফ্লাডলাইট ও অন্যান্য পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

পাশাপাশি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ সরঞ্জামসহ বিজিবির রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে বিজিবির বাড়তি সতর্কতামূলক ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। তাঁরা জানান, আগের তুলনায় বিজিবির টহল বেড়েছে। অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলে নিরাপত্তা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা রায়হান হোসেন বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত কেউ এলে বিষয়টি বিজিবিকে জানাতে বলা হয়েছে। আগে অনেক স্থানে একজন সদস্যকে টহল দিতে দেখা গেলেও এখন দলবদ্ধভাবে টহল চলছে।

আরেক বাসিন্দা আব্দুস সালাম জানান, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির তৎপরতা বাড়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, সীমান্তে নিয়মিত নজরদারি ও নিরাপত্তাবাহিনীর উপস্থিতি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সহায়ক হতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

ট্যাগ : বিজিবি ডিসেম্বর হিলি সীমান্ত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি ড্রোন, নাইটভিশন ডিভাইস, সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) হিলি সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান এবং নারী ও শিশুপাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। তবে ডিসেম্বর মাসকে ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতা ও নাশকতার আশঙ্কার পরিপ্রেক্ষিতে এবার নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বিশেষ করে সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে ড্রোন ও সার্চলাইটের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আসা পাসপোর্টধারী যাত্রী এবং আমদানি পণ্যবাহী ট্রাকেও তল্লাশি জোরদার করা হয়েছে। বৈধ যাতায়াত ও বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রেখে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিষয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনায় সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

তিনি জানান, থার্মাল ইমেজিং প্রযুক্তি ও নাইটভিশন সুবিধাসম্পন্ন ড্রোনের মাধ্যমে দিনরাত নজরদারি চলছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে সার্চলাইট, ফ্লাডলাইট ও অন্যান্য পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

পাশাপাশি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ সরঞ্জামসহ বিজিবির রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে বিজিবির বাড়তি সতর্কতামূলক ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। তাঁরা জানান, আগের তুলনায় বিজিবির টহল বেড়েছে। অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলে নিরাপত্তা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা রায়হান হোসেন বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত কেউ এলে বিষয়টি বিজিবিকে জানাতে বলা হয়েছে। আগে অনেক স্থানে একজন সদস্যকে টহল দিতে দেখা গেলেও এখন দলবদ্ধভাবে টহল চলছে।

আরেক বাসিন্দা আব্দুস সালাম জানান, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির তৎপরতা বাড়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, সীমান্তে নিয়মিত নজরদারি ও নিরাপত্তাবাহিনীর উপস্থিতি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সহায়ক হতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ