ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা

ছবি : সংগৃহীত
ফলো করুন

কক্সবাজারের উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। প্রথমে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি ছেলেসন্তানের জন্ম দেন তিনি। এর দুই দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় আরও তিন সন্তানের। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উখিয়ার ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। হাসপাতালটির চিকিৎসকেরা জানিয়েছেন, মাত্র ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় চার সন্তানের জন্ম হওয়ায় পুরো প্রসবপ্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ।

চার সন্তানের মা হওয়া ওই নারীর নাম জেসমিন বিবি (২৬)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ-১ ব্লকের বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেসমিন বিবি তৃতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হন। গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তাঁর গর্ভে চারটি শিশুর উপস্থিতি শনাক্ত করা হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে গত ১৩ নভেম্বর রাতে তাঁকে উখিয়ার পানবাজার বালুখালী এলাকায় অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম ছেলেসন্তানের জন্ম দেন জেসমিন। তবে গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের উপযোগী ছিল না।

এ অবস্থায় মা ও অনাগত শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে আরও তিন নবজাতকের জন্ম হয়। এদের মধ্যে একজন ছেলে এবং দুজন মেয়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রসবপ্রক্রিয়ায় চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সমন্বয়ে গঠিত বিশেষ চিকিৎসা দল দায়িত্ব পালন করে। চার নবজাতক নির্ধারিত সময়ের অনেক আগেই জন্ম নেওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার আওতায় রাখা হয়েছে।

ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বলেন, ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় চার সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পরিস্থিতি ছিল। বিশেষ করে প্রথম সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেওয়ার পর বাকি তিন শিশুর প্রসবের জন্য অস্ত্রোপচার করতে হওয়ায় চিকিৎসকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছে।

তিনি জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রসব সম্পন্ন হয়েছে। মা ও নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপও চার সন্তানের জন্মের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, চিকিৎসক, নার্স ও ধাত্রীরা নবজাতকদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছেন। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটি কাজ করছে।

সাধারণত গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে জন্ম নেওয়া শিশুকে অপরিণত নবজাতক হিসেবে বিবেচনা করা হয়। জেসমিন বিবির চার সন্তান জন্ম নিয়েছে মাত্র ২৯ সপ্তাহে। ফলে তাদের শ্বাসপ্রশ্বাস, শরীরের তাপমাত্রা, পুষ্টি গ্রহণ এবং অন্যান্য শারীরিক অবস্থার ওপর বিশেষ নজর রাখা প্রয়োজন।

বিরল এই প্রসবের ঘটনায় চিকিৎসকদের পাশাপাশি রোহিঙ্গা আশ্রয়শিবিরেও আলোচনা তৈরি হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো মা ও চার নবজাতককে পুরোপুরি ঝুঁকিমুক্ত ঘোষণা করেনি।

ট্যাগ : উখিয়া রোহিঙ্গা মা চার নবজাতক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। প্রথমে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি ছেলেসন্তানের জন্ম দেন তিনি। এর দুই দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় আরও তিন সন্তানের। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উখিয়ার ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। হাসপাতালটির চিকিৎসকেরা জানিয়েছেন, মাত্র ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় চার সন্তানের জন্ম হওয়ায় পুরো প্রসবপ্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ।

চার সন্তানের মা হওয়া ওই নারীর নাম জেসমিন বিবি (২৬)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ-১ ব্লকের বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেসমিন বিবি তৃতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হন। গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তাঁর গর্ভে চারটি শিশুর উপস্থিতি শনাক্ত করা হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে গত ১৩ নভেম্বর রাতে তাঁকে উখিয়ার পানবাজার বালুখালী এলাকায় অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম ছেলেসন্তানের জন্ম দেন জেসমিন। তবে গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের উপযোগী ছিল না।

এ অবস্থায় মা ও অনাগত শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে আরও তিন নবজাতকের জন্ম হয়। এদের মধ্যে একজন ছেলে এবং দুজন মেয়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রসবপ্রক্রিয়ায় চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সমন্বয়ে গঠিত বিশেষ চিকিৎসা দল দায়িত্ব পালন করে। চার নবজাতক নির্ধারিত সময়ের অনেক আগেই জন্ম নেওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার আওতায় রাখা হয়েছে।

ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বলেন, ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় চার সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পরিস্থিতি ছিল। বিশেষ করে প্রথম সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেওয়ার পর বাকি তিন শিশুর প্রসবের জন্য অস্ত্রোপচার করতে হওয়ায় চিকিৎসকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছে।

তিনি জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রসব সম্পন্ন হয়েছে। মা ও নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপও চার সন্তানের জন্মের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, চিকিৎসক, নার্স ও ধাত্রীরা নবজাতকদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছেন। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটি কাজ করছে।

সাধারণত গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে জন্ম নেওয়া শিশুকে অপরিণত নবজাতক হিসেবে বিবেচনা করা হয়। জেসমিন বিবির চার সন্তান জন্ম নিয়েছে মাত্র ২৯ সপ্তাহে। ফলে তাদের শ্বাসপ্রশ্বাস, শরীরের তাপমাত্রা, পুষ্টি গ্রহণ এবং অন্যান্য শারীরিক অবস্থার ওপর বিশেষ নজর রাখা প্রয়োজন।

বিরল এই প্রসবের ঘটনায় চিকিৎসকদের পাশাপাশি রোহিঙ্গা আশ্রয়শিবিরেও আলোচনা তৈরি হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো মা ও চার নবজাতককে পুরোপুরি ঝুঁকিমুক্ত ঘোষণা করেনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ