বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে জনস্বাস্থ্য সহযোগিতা জোরদারের পরিকল্পনা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনা করেছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নিদুপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিচালক পদে ভুটানের প্রার্থী হিসেবে নিজের পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাংগে নিদুপ ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি দেশটির স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (ডব্লিউএইচও সিয়ারো) আঞ্চলিক পরিচালক পদে ভুটানের প্রার্থী।
সাক্ষাৎকালে সাবেক এই প্রধানমন্ত্রী তাঁর প্রার্থিতার বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি নির্বাচিত হলে আঞ্চলিক জনস্বাস্থ্য খাতে সহযোগিতা সম্প্রসারণে কী ধরনের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে চান, সে বিষয়েও আলোচনা করেন।
বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে স্বাস্থ্যবিষয়ক সহযোগিতা আরও জোরদার করার পরিকল্পনার কথা জানান তিনি।














মন্তব্যসমূহ