ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে একসঙ্গে কাজ করবে সরকার ও ইউএনডিপি

ছবি: সংগৃহীত
ফলো করুন

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব পর্যটন সম্প্রসারণে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বিশেষ করে পাহাড়ে ভূমিধস প্রতিরোধ, জলাধার সংরক্ষণ, টেকসই কৃষি এবং নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এসব বিষয় তুলে ধরেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পাহাড়ি জনপদকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।

পার্বত্য অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মীর হেলাল বলেন, সব জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতি ও সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বিশেষ করে দুর্গম এলাকায় বসবাসকারীদের কাছে প্রয়োজনীয় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রীর মতে, পাহাড়ের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, টেকসই জীবিকা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের বিষয়গুলোও সমান গুরুত্ব দিতে হবে।

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে ইউএনডিপির প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রামে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

তাঁরা জানান, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় কৃষিকাজের উন্নত পদ্ধতি প্রচলন, উদ্যানপালন, মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

স্থানীয় জনগোষ্ঠীকে উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত করতে পাড়া উন্নয়ন কমিটি বা পিডিসি গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

এসব কমিটির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকার প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের কাজে অংশ নিতে পারছেন বলে জানায় প্রতিনিধিদল।

পার্বত্য চট্টগ্রাম জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ঝুঁকির মুখে রয়েছে, সেগুলো মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রকল্প বাস্তবায়ন করছে ইউএনডিপি।

প্রতিনিধিদলের তথ্য অনুযায়ী, পাহাড়ে ভূমিধসের ঝুঁকি কমানো, জলাধার রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য কমিউনিটিভিত্তিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী কৃষি ও জীবিকা পদ্ধতি সম্প্রসারণের কাজও চলছে।

ইউএনডিপির নিজস্ব প্রকল্পবিবরণীতেও পার্বত্য চট্টগ্রামে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, জনগণের অংশগ্রহণ এবং জলাধার ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়টি উল্লেখ রয়েছে।

পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে ইউএনডিপি।

সংস্থাটির প্রতিনিধিরা জানান, নারীদের স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির কাজও চলছে।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়ন, স্থানীয় প্রতিষ্ঠানগুলোর দক্ষতা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপির সহযোগিতা আরও বাড়বে।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামে ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়।

প্রতিমন্ত্রী জানান, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পর্যটন খাতকে আধুনিক ও টেকসইভাবে গড়ে তোলার সুযোগ রয়েছে।

তিনি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পর্যটনের আধুনিকায়ন এবং নারীর ক্ষমতায়নে ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

পার্বত্য অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে সরকার ও জাতিসংঘের এই সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রডরিকস এন্থনি, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়্যুগেস প্রধানাং উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম বৈঠকে অংশ নেন।

ট্যাগ : পার্বত্য চট্টগ্রাম ইউএনডিপি মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে একসঙ্গে কাজ করবে সরকার ও ইউএনডিপি

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব পর্যটন সম্প্রসারণে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বিশেষ করে পাহাড়ে ভূমিধস প্রতিরোধ, জলাধার সংরক্ষণ, টেকসই কৃষি এবং নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এসব বিষয় তুলে ধরেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পাহাড়ি জনপদকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।

পার্বত্য অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মীর হেলাল বলেন, সব জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতি ও সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বিশেষ করে দুর্গম এলাকায় বসবাসকারীদের কাছে প্রয়োজনীয় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রীর মতে, পাহাড়ের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, টেকসই জীবিকা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের বিষয়গুলোও সমান গুরুত্ব দিতে হবে।

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে ইউএনডিপির প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রামে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

তাঁরা জানান, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় কৃষিকাজের উন্নত পদ্ধতি প্রচলন, উদ্যানপালন, মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

স্থানীয় জনগোষ্ঠীকে উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত করতে পাড়া উন্নয়ন কমিটি বা পিডিসি গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

এসব কমিটির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকার প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের কাজে অংশ নিতে পারছেন বলে জানায় প্রতিনিধিদল।

পার্বত্য চট্টগ্রাম জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ঝুঁকির মুখে রয়েছে, সেগুলো মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রকল্প বাস্তবায়ন করছে ইউএনডিপি।

প্রতিনিধিদলের তথ্য অনুযায়ী, পাহাড়ে ভূমিধসের ঝুঁকি কমানো, জলাধার রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য কমিউনিটিভিত্তিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী কৃষি ও জীবিকা পদ্ধতি সম্প্রসারণের কাজও চলছে।

ইউএনডিপির নিজস্ব প্রকল্পবিবরণীতেও পার্বত্য চট্টগ্রামে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, জনগণের অংশগ্রহণ এবং জলাধার ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়টি উল্লেখ রয়েছে।

পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে ইউএনডিপি।

সংস্থাটির প্রতিনিধিরা জানান, নারীদের স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির কাজও চলছে।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়ন, স্থানীয় প্রতিষ্ঠানগুলোর দক্ষতা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপির সহযোগিতা আরও বাড়বে।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামে ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়।

প্রতিমন্ত্রী জানান, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পর্যটন খাতকে আধুনিক ও টেকসইভাবে গড়ে তোলার সুযোগ রয়েছে।

তিনি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পর্যটনের আধুনিকায়ন এবং নারীর ক্ষমতায়নে ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

পার্বত্য অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে সরকার ও জাতিসংঘের এই সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রডরিকস এন্থনি, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়্যুগেস প্রধানাং উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম বৈঠকে অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ