ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগের রিট খারিজ হাইকোর্টে

প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগের রিট খারিজ হাইকোর্টে
ছবি : সংগৃহীত
ফলো করুন

এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগ সৃষ্টিতে চাকরিবিধি সংশোধনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পদোন্নতির সুযোগ সৃষ্টি কিংবা চাকরিবিধিতে নতুন বিধান যুক্ত করার জন্য সরকারকে নির্দেশ দিতে পারেন না আদালত; এসব বিষয় নির্বাহী ও আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নীতিনির্ধারণী এখতিয়ারভুক্ত।

গত ২ নভেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এবং সম্প্রতি আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে। লিখিত আদেশে আদালত বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে বিচারিক পর্যালোচনার ক্ষমতা প্রয়োগ করে আদালত নির্বাহী বিভাগ বা আইন প্রণয়নকারী কর্তৃপক্ষকে কোনো নির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন কিংবা সংশোধনে বাধ্য করতে পারেন না। বিদ্যমান চাকরিবিধিতে পদোন্নতির সুযোগ না থাকলে নতুন করে সে সুযোগ সৃষ্টির নির্দেশনাও রিটের মাধ্যমে দেওয়া সম্ভব নয়।

নথি অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যকর বিধান না থাকার বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে রিট করেন মো. মনিরুল ইসলামসহ কয়েকজন। রিটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয় এবং ২০২৬ সালের ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্রের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। ওই পরিপত্রে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক পদে নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা গ্রহণ, নির্বাচন ও সুপারিশের পদ্ধতি নির্ধারণ করা হয়েছিল। রিটকারীদের দাবি ছিল, আইনগত কর্তৃত্ব ছাড়াই পরিপত্র জারি করা হয়েছে এবং ১৯৭৯ সালের প্রবিধানমালা সংশোধন করে পদোন্নতির বিধান যুক্ত করা প্রয়োজন।

লিখিত আদেশে হাইকোর্ট বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫-এর ২১ ধারায় সরকার ২০২৫ সালে সংশ্লিষ্ট বিধিমালা প্রণয়ন করেছে এবং ২৭ জানুয়ারির পরিপত্রটি ওই বিধিমালার আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনা মাত্র, যা আইনটির ৮ ধারার (ত) উপধারার আওতায় দেওয়া যায়। ফলে পরিপত্রটিতে হস্তক্ষেপ করার মতো কোনো বেআইনি বিষয় পাওয়া যায়নি। পাশাপাশি আদালত মন্তব্য করেন, কোনো পদে সরাসরি নাকি পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবে এবং চাকরিবিধিতে পদোন্নতির সুযোগ রাখা হবে কি না, তা নির্বাহী ও আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিজস্ব নীতিনির্ধারণী এখতিয়ারভুক্ত; এ বিষয়ে হস্তক্ষেপের কারণ না থাকায় রিটটি সরাসরি খারিজ করা হয়েছে।

ট্যাগ : হাইকোর্ট প্রধান শিক্ষক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগের রিট খারিজ হাইকোর্টে

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগ সৃষ্টিতে চাকরিবিধি সংশোধনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পদোন্নতির সুযোগ সৃষ্টি কিংবা চাকরিবিধিতে নতুন বিধান যুক্ত করার জন্য সরকারকে নির্দেশ দিতে পারেন না আদালত; এসব বিষয় নির্বাহী ও আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নীতিনির্ধারণী এখতিয়ারভুক্ত।

গত ২ নভেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এবং সম্প্রতি আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে। লিখিত আদেশে আদালত বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে বিচারিক পর্যালোচনার ক্ষমতা প্রয়োগ করে আদালত নির্বাহী বিভাগ বা আইন প্রণয়নকারী কর্তৃপক্ষকে কোনো নির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন কিংবা সংশোধনে বাধ্য করতে পারেন না। বিদ্যমান চাকরিবিধিতে পদোন্নতির সুযোগ না থাকলে নতুন করে সে সুযোগ সৃষ্টির নির্দেশনাও রিটের মাধ্যমে দেওয়া সম্ভব নয়।

নথি অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যকর বিধান না থাকার বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে রিট করেন মো. মনিরুল ইসলামসহ কয়েকজন। রিটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয় এবং ২০২৬ সালের ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্রের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। ওই পরিপত্রে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক পদে নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা গ্রহণ, নির্বাচন ও সুপারিশের পদ্ধতি নির্ধারণ করা হয়েছিল। রিটকারীদের দাবি ছিল, আইনগত কর্তৃত্ব ছাড়াই পরিপত্র জারি করা হয়েছে এবং ১৯৭৯ সালের প্রবিধানমালা সংশোধন করে পদোন্নতির বিধান যুক্ত করা প্রয়োজন।

লিখিত আদেশে হাইকোর্ট বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫-এর ২১ ধারায় সরকার ২০২৫ সালে সংশ্লিষ্ট বিধিমালা প্রণয়ন করেছে এবং ২৭ জানুয়ারির পরিপত্রটি ওই বিধিমালার আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনা মাত্র, যা আইনটির ৮ ধারার (ত) উপধারার আওতায় দেওয়া যায়। ফলে পরিপত্রটিতে হস্তক্ষেপ করার মতো কোনো বেআইনি বিষয় পাওয়া যায়নি। পাশাপাশি আদালত মন্তব্য করেন, কোনো পদে সরাসরি নাকি পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবে এবং চাকরিবিধিতে পদোন্নতির সুযোগ রাখা হবে কি না, তা নির্বাহী ও আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিজস্ব নীতিনির্ধারণী এখতিয়ারভুক্ত; এ বিষয়ে হস্তক্ষেপের কারণ না থাকায় রিটটি সরাসরি খারিজ করা হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ