রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-ওয়ারী বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাবু মিয়া (৪০) ও বিউটি বেগম (৩০)।
গোয়েন্দা-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে রাজধানীর রমনা মডেল থানাধীন মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।














মন্তব্যসমূহ