ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাইয়ে শিক্ষার্থী সাগর হত্যা মামলায় কারাগারে সাবেক স্বাস্থ্যসচিব

জুলাইয়ে শিক্ষার্থী সাগর হত্যা মামলায় কারাগারে সাবেক স্বাস্থ্যসচিব
ফাইল ছবি
ফলো করুন

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস উভয় পক্ষের শুনানি শেষে আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন রিমান্ড শেষে সিরাজুল হক খানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কৃষ্ণদাস বৈরাগী। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।

শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী সিরাজুল হক খানের জামিন চান। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে দুই পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর রমনা থানার বেইলি রোড এলাকা থেকে সাবেক এই স্বাস্থ্যসচিবকে গ্রেপ্তার করা হয়।

পরদিন শুক্রবার (২০ নভেম্বর) তাঁকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন সরকারি বাঙলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ।

ওই সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাগর।

পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাগরের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খানকে গ্রেপ্তার করে সিআইডি। পরে আদালতের অনুমতিতে তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে রোববার তাঁকে আদালতে হাজির করা হলে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


জুলাইয়ে শিক্ষার্থী সাগর হত্যা মামলায় কারাগারে সাবেক স্বাস্থ্যসচিব

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস উভয় পক্ষের শুনানি শেষে আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন রিমান্ড শেষে সিরাজুল হক খানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কৃষ্ণদাস বৈরাগী। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।

শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী সিরাজুল হক খানের জামিন চান। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে দুই পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর রমনা থানার বেইলি রোড এলাকা থেকে সাবেক এই স্বাস্থ্যসচিবকে গ্রেপ্তার করা হয়।

পরদিন শুক্রবার (২০ নভেম্বর) তাঁকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন সরকারি বাঙলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ।

ওই সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাগর।

পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাগরের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খানকে গ্রেপ্তার করে সিআইডি। পরে আদালতের অনুমতিতে তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে রোববার তাঁকে আদালতে হাজির করা হলে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ