ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে রাহুল গান্ধী

ছবি : সংগৃহীত
ফলো করুন

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চললেও দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখা উচিত; কারণ পররাষ্ট্রনীতি নির্ধারণে অন্য দেশের স্বার্থ নয়, বরং ভারতের নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেপের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন রাহুল গান্ধী। তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে এবং ভারত তাদের কাছ থেকে অস্ত্র কেনে—এ সম্পর্ক বজায় রাখাকে তিনি পুরোপুরি সমর্থন করেন। তবে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা ও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও ওই আলোচনার ভিডিও প্রকাশ করে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

রাহুল গান্ধীর বক্তব্যের দিনই অর্থাৎ গত ১৮ নভেম্বর ইসরায়েলের সঙ্গে নতুন সামরিক চুক্তির ঘোষণা দেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৫৮০ কোটি টাকা) চুক্তিটির আওতায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে স্থাপিত বারাক পয়েন্ট ডিফেন্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থার হার্ডওয়্যার ও সফটওয়্যার হালনাগাদ করা হবে। এর আগে চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরায়েলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইটের কাছ থেকে মোবাইল ফোনের লক খোলার প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন এবং কংগ্রেসশাসিত রাজ্যগুলোর বিরুদ্ধেও একই ধরনের প্রযুক্তি কেনার অভিযোগ রয়েছে।

এদিকে রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করে ভারতের একাধিক অধিকারকর্মী ও শিক্ষাবিদ একে স্ববিরোধী বলে উল্লেখ করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হয়ে উঠেছে নয়াদিল্লি। চলতি বছরের শুরুর দিকে মোদি ইসরায়েল সফর করেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ভারতে তাঁর দেশের প্রতি ব্যাপক সমর্থনের প্রশংসা করেছেন।

অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত জুলাইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে কামানের গোলা ও বিস্ফোরক ওয়ারহেডসহ সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের আওতায় ভারতের দায়বদ্ধতার প্রশ্ন তুলতে পারে। কংগ্রেসের কয়েকজন নেতা মোদি সরকারের সমালোচনা করলেও দলটি এখনো ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার মামলার পক্ষে ভারতের যুক্ত হওয়ার দাবি তোলেনি। ঐতিহাসিকভাবেও ১৯৯২ সালে নরসিমা রাওয়ের কংগ্রেস সরকারের আমলে দুই দেশের পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, যার ভিত্তি গড়ে উঠেছিল রাজীব গান্ধী ও ইন্দিরা গান্ধীর শাসনামলে।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : ইসরায়েল রাহুল গান্ধী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে রাহুল গান্ধী

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চললেও দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখা উচিত; কারণ পররাষ্ট্রনীতি নির্ধারণে অন্য দেশের স্বার্থ নয়, বরং ভারতের নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেপের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন রাহুল গান্ধী। তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে এবং ভারত তাদের কাছ থেকে অস্ত্র কেনে—এ সম্পর্ক বজায় রাখাকে তিনি পুরোপুরি সমর্থন করেন। তবে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা ও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও ওই আলোচনার ভিডিও প্রকাশ করে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

রাহুল গান্ধীর বক্তব্যের দিনই অর্থাৎ গত ১৮ নভেম্বর ইসরায়েলের সঙ্গে নতুন সামরিক চুক্তির ঘোষণা দেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৫৮০ কোটি টাকা) চুক্তিটির আওতায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে স্থাপিত বারাক পয়েন্ট ডিফেন্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থার হার্ডওয়্যার ও সফটওয়্যার হালনাগাদ করা হবে। এর আগে চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরায়েলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইটের কাছ থেকে মোবাইল ফোনের লক খোলার প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন এবং কংগ্রেসশাসিত রাজ্যগুলোর বিরুদ্ধেও একই ধরনের প্রযুক্তি কেনার অভিযোগ রয়েছে।

এদিকে রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করে ভারতের একাধিক অধিকারকর্মী ও শিক্ষাবিদ একে স্ববিরোধী বলে উল্লেখ করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হয়ে উঠেছে নয়াদিল্লি। চলতি বছরের শুরুর দিকে মোদি ইসরায়েল সফর করেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ভারতে তাঁর দেশের প্রতি ব্যাপক সমর্থনের প্রশংসা করেছেন।

অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত জুলাইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে কামানের গোলা ও বিস্ফোরক ওয়ারহেডসহ সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের আওতায় ভারতের দায়বদ্ধতার প্রশ্ন তুলতে পারে। কংগ্রেসের কয়েকজন নেতা মোদি সরকারের সমালোচনা করলেও দলটি এখনো ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার মামলার পক্ষে ভারতের যুক্ত হওয়ার দাবি তোলেনি। ঐতিহাসিকভাবেও ১৯৯২ সালে নরসিমা রাওয়ের কংগ্রেস সরকারের আমলে দুই দেশের পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, যার ভিত্তি গড়ে উঠেছিল রাজীব গান্ধী ও ইন্দিরা গান্ধীর শাসনামলে।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ