ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিরাপত্তার কারণে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হলো মার্কিন অর্থমন্ত্রীকে

নিরাপত্তার কারণে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হলো মার্কিন অর্থমন্ত্রীকে
ছবি : সংগৃহীত
ফলো করুন

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসির জর্জটাউন এলাকায় অবস্থিত তাঁর ব্যক্তিগত বাসভবনের অবস্থান ইরান শনাক্ত করেছে—গোয়েন্দা সূত্রে এমন ধারণা পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

মিডিল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি সম্পর্কে অবগত এক নিরাপত্তা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে এ তথ্য জানিয়েছেন। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে ১ কোটি ২৫ লাখ (১২ দশমিক ৫ মিলিয়ন) ডলারে জর্জটাউনের বিলাসবহুল ওই বাসভবনটি কিনেছিলেন বেসেন্ট। সে সময় মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) বাসভবনটির ওপর থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছিল। ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, ছবিটি প্রকাশের পর বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যায় এবং ইরানের সম্ভাব্য হামলার হুমকি থেকে নিরাপত্তার খাতিরেই তাঁকে সামরিক ঘাঁটিতে সরে যেতে হয়েছে।

ঠিক কতদিন ধরে এবং কোন সামরিক ঘাঁটিতে বেসেন্ট বসবাস করছেন, সে তথ্য ওই কর্মকর্তা প্রকাশ করেননি। তবে সরকারি নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে বাড়ির বাইরে অবস্থান করছেন তিনি।

উল্লেখ্য, স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন। গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এ অভিযানের মূল লক্ষ্য হলো সামরিক পদক্ষেপের পাশাপাশি নিষেধাজ্ঞা ও অন্যান্য আর্থিক ব্যবস্থার মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা।

এ বিষয়ে মার্কিন ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র সিএনবিসিকে বলেন, ইরানি শাসকের হুমকির মুখে বেসেন্ট পিছু হটবেন না। তিনি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাস্তবায়ন এবং অবরোধ বজায় রাখার ব্যাপারে অবিচল রয়েছেন, যার সম্মিলিত প্রভাবে ইরানের অর্থনীতি ধসে পড়ছে বলে দাবি করেন ওই মুখপাত্র।

সূত্র: মিডিল ইস্ট আই

ট্যাগ : স্কট বেসেন্ট নিরাপত্তা মার্কিন অর্থমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


নিরাপত্তার কারণে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হলো মার্কিন অর্থমন্ত্রীকে

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসির জর্জটাউন এলাকায় অবস্থিত তাঁর ব্যক্তিগত বাসভবনের অবস্থান ইরান শনাক্ত করেছে—গোয়েন্দা সূত্রে এমন ধারণা পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

মিডিল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি সম্পর্কে অবগত এক নিরাপত্তা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে এ তথ্য জানিয়েছেন। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে ১ কোটি ২৫ লাখ (১২ দশমিক ৫ মিলিয়ন) ডলারে জর্জটাউনের বিলাসবহুল ওই বাসভবনটি কিনেছিলেন বেসেন্ট। সে সময় মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) বাসভবনটির ওপর থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছিল। ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, ছবিটি প্রকাশের পর বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যায় এবং ইরানের সম্ভাব্য হামলার হুমকি থেকে নিরাপত্তার খাতিরেই তাঁকে সামরিক ঘাঁটিতে সরে যেতে হয়েছে।

ঠিক কতদিন ধরে এবং কোন সামরিক ঘাঁটিতে বেসেন্ট বসবাস করছেন, সে তথ্য ওই কর্মকর্তা প্রকাশ করেননি। তবে সরকারি নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে বাড়ির বাইরে অবস্থান করছেন তিনি।

উল্লেখ্য, স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন। গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এ অভিযানের মূল লক্ষ্য হলো সামরিক পদক্ষেপের পাশাপাশি নিষেধাজ্ঞা ও অন্যান্য আর্থিক ব্যবস্থার মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা।

এ বিষয়ে মার্কিন ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র সিএনবিসিকে বলেন, ইরানি শাসকের হুমকির মুখে বেসেন্ট পিছু হটবেন না। তিনি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাস্তবায়ন এবং অবরোধ বজায় রাখার ব্যাপারে অবিচল রয়েছেন, যার সম্মিলিত প্রভাবে ইরানের অর্থনীতি ধসে পড়ছে বলে দাবি করেন ওই মুখপাত্র।

সূত্র: মিডিল ইস্ট আই


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ