ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাইজেরিয়ার বায়েলসা রাজ্যে নৌকাডুবিতে অন্তত ২৪ জন নিহত

নাইজেরিয়ার বায়েলসা রাজ্যে নৌকাডুবিতে অন্তত ২৪ জন নিহত
ছবি : সংগৃহীত
ফলো করুন

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বায়েলসা রাজ্যের সাউদার্ন ইজাও এলাকায় আয়ামা থেকে উকুবিয়ে যাওয়ার পথে শেষকৃত্যের যাত্রীবাহী নৌকাটি যান্ত্রিক ত্রুটির কারণে ডুবে যায়। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে এবং নিখোঁজদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানিয়েছেন, এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জনকে স্থানীয় ক্লিনিকে এবং পাঁচজনকে রাজ্যের রাজধানী ইয়েনাগোয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নৌকায় মোট কতজন যাত্রী ছিলেন, তা কর্তৃপক্ষ এখনো স্পষ্ট করেনি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল এবং এতে কয়েকশ যাত্রী থাকার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রীরা চালককে তীরে নিয়ে যেতে অনুরোধ করেন; কিন্তু চালক তা মানেননি। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান, তবে নৌকার ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নিয়েছে।

এদিকে বায়েলসা রাজ্য সরকার নৌচালক ও যাত্রীদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেছেন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ অবশ্যই বন্ধ করতে হবে; কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়। উল্লেখ্য, নিরাপত্তা বিধির অভাবে লাইফ জ্যাকেট ছাড়াই ত্রুটিপূর্ণ ও অতিরিক্ত যাত্রীবাহী নৌযান চলাচলের কারণে নাইজেরিয়ায় প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে থাকে।

ট্যাগ : নাইজেরিয়া নৌকাডুবি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


নাইজেরিয়ার বায়েলসা রাজ্যে নৌকাডুবিতে অন্তত ২৪ জন নিহত

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বায়েলসা রাজ্যের সাউদার্ন ইজাও এলাকায় আয়ামা থেকে উকুবিয়ে যাওয়ার পথে শেষকৃত্যের যাত্রীবাহী নৌকাটি যান্ত্রিক ত্রুটির কারণে ডুবে যায়। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে এবং নিখোঁজদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানিয়েছেন, এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জনকে স্থানীয় ক্লিনিকে এবং পাঁচজনকে রাজ্যের রাজধানী ইয়েনাগোয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নৌকায় মোট কতজন যাত্রী ছিলেন, তা কর্তৃপক্ষ এখনো স্পষ্ট করেনি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল এবং এতে কয়েকশ যাত্রী থাকার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রীরা চালককে তীরে নিয়ে যেতে অনুরোধ করেন; কিন্তু চালক তা মানেননি। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান, তবে নৌকার ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নিয়েছে।

এদিকে বায়েলসা রাজ্য সরকার নৌচালক ও যাত্রীদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেছেন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ অবশ্যই বন্ধ করতে হবে; কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়। উল্লেখ্য, নিরাপত্তা বিধির অভাবে লাইফ জ্যাকেট ছাড়াই ত্রুটিপূর্ণ ও অতিরিক্ত যাত্রীবাহী নৌযান চলাচলের কারণে নাইজেরিয়ায় প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে থাকে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ