নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতো রাজ্যের একটি গ্রামে রাতভর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।স্থানীয় কাউন্সিলর লেমন লিয়ান ইলিয়া জানান, হামলার ঘটনায় প্রথমে ২৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৫ জনে দাঁড়ায়।তিনি জানান, নিহতদের বড় অংশই নারী ও শিশু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে ধারালো অস্ত্র ব্যবহার করে বাসিন্দাদের ওপর হামলা চালায়।[BANGVIEWS-POST:3971]স্থানীয় বাসিন্দা আমোস জন বলেন, হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে এ ঘটনার জেরে প্রতিশোধমূলক সহিংসতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।প্লাতো রাজ্য পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পর্যালোচনার জন্য ঘটনাস্থলে নিরাপত্তা সদস্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।এদিকে স্থানীয় সংগঠন মওয়াঘাভুল ইয়ুথ মুভমেন্ট অভিযোগ করেছে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।সংগঠনটির মুখপাত্র তুবওত জোয়েল সানডে বলেন, বারবার গ্রামে হামলা, হত্যাকাণ্ড, বাড়িঘরে আগুন দেওয়া এবং কৃষিজমি ধ্বংসের ঘটনাকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।সূত্র: রয়টার্স