ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১, আহত ২

ইসরায়েলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১, আহত ২
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরায়েলের মধ্যাঞ্চলের আরব অধ্যুষিত শহর তিরায় গাড়িবোমা বিস্ফোরণে ৩২ বছর বয়সী হায়া কাসেম নামের এক নারী নিহত হয়েছেন। গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) গভীর রাতে দুই সন্তানকে নিয়ে গাড়িতে যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাঁর সাত ও দুই বছর বয়সী দুই সন্তান আহত হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে গুরুতর আহত কাসেমকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা মাগেন ডেভিড আদমের এক চিকিৎসাকর্মী জানান, বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে শিশু দুটিকে বের করে আনতে সহায়তা করেন এবং পরে উদ্ধারকর্মীরা কাসেমকে বের করে সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

পুলিশের প্রাথমিক ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে জাতীয়তা বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য জড়িত নয়; বরং ঘটনাটি অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ। ভুল পরিচয়ের কারণে কাসেমকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। তবে কাসেমের সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে তাঁর এক বন্ধু জানান, কাসেম বিভিন্ন স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় কাজ করতেন এবং তিনি ছিলেন অত্যন্ত সৎ ও সম্মানিত একজন নারী।

তিরার এ ঘটনার আগে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ২৪ ঘণ্টায় আরারা, জাফা ও উম্ম আল-ফাহমে পৃথক গুলির ঘটনায় আরব সম্প্রদায়ের আরও তিন ব্যক্তি নিহত হন। ইসরায়েলের আরব অধ্যুষিত এলাকাগুলোতে কয়েক বছর ধরেই অপরাধমূলক সহিংসতা বেড়ে চলেছে।

এরও এক সপ্তাহের কম সময় আগে কাফর মান্দায় একটি মিষ্টির দোকানে গ্রেনেড হামলায় এক নারী নিহত হন। সহাবস্থান নিয়ে কাজ করা সংগঠন আব্রাহাম ইনিশিয়েটিভসের হিসাব অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে চলতি বছর ইসরায়েলে সহিংস ঘটনায় নিহত আরব নাগরিকের সংখ্যা ২০০-তে পৌঁছায় এবং এর কয়েক ঘণ্টা পর তাইবেতে গুলিতে এক ব্যক্তি নিহত হলে সংখ্যাটি দাঁড়ায় ২০১। সংগঠনটির তথ্যমতে, গত বছর ইসরায়েলে সহিংসতায় ২৫২ জন আরব নাগরিক নিহত হন, যা দেশটির মোট হত্যাকাণ্ডের ৮০ শতাংশের বেশি—যদিও মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিক।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ট্যাগ : ইসরায়েল গাড়িবোমা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


ইসরায়েলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১, আহত ২

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

ইসরায়েলের মধ্যাঞ্চলের আরব অধ্যুষিত শহর তিরায় গাড়িবোমা বিস্ফোরণে ৩২ বছর বয়সী হায়া কাসেম নামের এক নারী নিহত হয়েছেন। গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) গভীর রাতে দুই সন্তানকে নিয়ে গাড়িতে যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাঁর সাত ও দুই বছর বয়সী দুই সন্তান আহত হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে গুরুতর আহত কাসেমকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা মাগেন ডেভিড আদমের এক চিকিৎসাকর্মী জানান, বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে শিশু দুটিকে বের করে আনতে সহায়তা করেন এবং পরে উদ্ধারকর্মীরা কাসেমকে বের করে সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

পুলিশের প্রাথমিক ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে জাতীয়তা বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য জড়িত নয়; বরং ঘটনাটি অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ। ভুল পরিচয়ের কারণে কাসেমকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। তবে কাসেমের সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে তাঁর এক বন্ধু জানান, কাসেম বিভিন্ন স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় কাজ করতেন এবং তিনি ছিলেন অত্যন্ত সৎ ও সম্মানিত একজন নারী।

তিরার এ ঘটনার আগে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ২৪ ঘণ্টায় আরারা, জাফা ও উম্ম আল-ফাহমে পৃথক গুলির ঘটনায় আরব সম্প্রদায়ের আরও তিন ব্যক্তি নিহত হন। ইসরায়েলের আরব অধ্যুষিত এলাকাগুলোতে কয়েক বছর ধরেই অপরাধমূলক সহিংসতা বেড়ে চলেছে।

এরও এক সপ্তাহের কম সময় আগে কাফর মান্দায় একটি মিষ্টির দোকানে গ্রেনেড হামলায় এক নারী নিহত হন। সহাবস্থান নিয়ে কাজ করা সংগঠন আব্রাহাম ইনিশিয়েটিভসের হিসাব অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে চলতি বছর ইসরায়েলে সহিংস ঘটনায় নিহত আরব নাগরিকের সংখ্যা ২০০-তে পৌঁছায় এবং এর কয়েক ঘণ্টা পর তাইবেতে গুলিতে এক ব্যক্তি নিহত হলে সংখ্যাটি দাঁড়ায় ২০১। সংগঠনটির তথ্যমতে, গত বছর ইসরায়েলে সহিংসতায় ২৫২ জন আরব নাগরিক নিহত হন, যা দেশটির মোট হত্যাকাণ্ডের ৮০ শতাংশের বেশি—যদিও মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিক।

সূত্র: টাইমস অব ইসরায়েল


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ