ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে

দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে
ছবি : সংগৃহীত
ফলো করুন

ক্ষিণ কোরিয়ায় জন্ম ও বেড়ে ওঠা প্রায় ৪৫ হাজার জাতিগত কোরীয় নাগরিক ইসলাম গ্রহণ করেছেন এবং তাঁদের মধ্যে তরুণদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। রাজধানী সিউলের একটি মসজিদে প্রতি মাসে ইসলাম সম্পর্কে জানতে ও ধর্মটি গ্রহণ করতে পাঁচ থেকে ২৫ জন আসছেন। গত ১২ অক্টোবর প্রকাশিত দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিউলের ইতাওন এলাকায় অবস্থিত সিউল সেন্ট্রাল মসজিদে প্রতি মাসে নতুন আগ্রহীরা ইসলামের মৌলিক বিষয়গুলো শেখার প্রশিক্ষণ নিতে আসেন। তাঁদের বেশির ভাগই পুরুষ এবং প্রশিক্ষণ শেষে আগ্রহীরা চাইলে শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করতে পারেন।

২০১৪ সালে ইসলাম গ্রহণ করা ৩০ বছর বয়সী কোরীয় নাগরিক ইউসুফের মতে, কোরিয়ার প্রতিযোগিতামূলক প্রেম ও বিয়ের সংস্কৃতিতে হতাশ হয়ে অনেক পুরুষ বিয়ের ক্ষেত্রে তুলনামূলক সহজ পথ খুঁজতে ইসলামের প্রতি আগ্রহী হচ্ছেন। তবে নারীদের ক্ষেত্রে বিয়ে প্রধান কারণ নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাক্ষাৎকার দেওয়া কয়েকজন নারী এক আল্লাহর প্রতি বিশ্বাস ও ইসলামের সরলতার কথা বলেছেন। আরিয়াম নামের এক নারী জানান, ইসলামে বড়দের প্রতি শ্রদ্ধার বিষয়টি তাঁর নিজস্ব কোরীয় সংস্কৃতির সঙ্গে মিলে যাওয়ায় পরিবারের কাছে ধর্ম পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করা সহজ হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিউল সেন্ট্রাল মসজিদে আসা কোরীয়দের বড় একটি অংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং প্রচলিত সামাজিক প্রত্যাশা ও জীবনযাপনের ধরনে অসন্তুষ্ট কিছু তরুণ বিকল্প পথ হিসেবে ইসলামকে বেছে নিচ্ছেন। ইতিহাস পর্যালোচনায় বলা হয়েছে, প্রাচীন সিলা রাজবংশের সময় মুসলিম বণিকদের আগমনের মাধ্যমে কোরিয়ায় ইসলামের ইতিহাস শুরু হলেও নানা সময়ে তা বাধাগ্রস্ত হয়েছে। আধুনিক দক্ষিণ কোরিয়ায় স্থানীয়দের ইসলাম গ্রহণে কোরীয় যুদ্ধের সময় তুরস্কের মুসলিম সেনাদের ভূমিকা ছিল এবং তাঁদের সংস্পর্শে প্রথম ২৫০ জন স্থানীয় কোরীয় ইসলাম গ্রহণ করেন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোরীয় মুসলিম ইনফ্লুয়েন্সারদের উপস্থিতি বাড়ছে; কেউ কেউ হিজাবের সঙ্গে ঐতিহ্যবাহী কোরীয় পোশাক হানবক মিলিয়ে নতুন ফ্যাশন তুলে ধরছেন। ধর্মান্তরের পর কেউ কেউ সামাজিক বৈষম্য বা বিচ্ছিন্নতার সম্মুখীন হলেও নতুন মুসলিম সম্প্রদায়ে আপনজন খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন; আরিয়ামের ভাষায়, সারা জীবন কোরিয়ায় থাকলেও প্রথমবার সিউলের মসজিদে গিয়ে তাঁর মনে হয়েছিল তিনি নিজের ঘরে ফিরেছেন।

সূত্র: দ্য কোরিয়া টাইমস

ট্যাগ : দক্ষিণ কোরিয়া ইসলাম ধর্ম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

ক্ষিণ কোরিয়ায় জন্ম ও বেড়ে ওঠা প্রায় ৪৫ হাজার জাতিগত কোরীয় নাগরিক ইসলাম গ্রহণ করেছেন এবং তাঁদের মধ্যে তরুণদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। রাজধানী সিউলের একটি মসজিদে প্রতি মাসে ইসলাম সম্পর্কে জানতে ও ধর্মটি গ্রহণ করতে পাঁচ থেকে ২৫ জন আসছেন। গত ১২ অক্টোবর প্রকাশিত দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিউলের ইতাওন এলাকায় অবস্থিত সিউল সেন্ট্রাল মসজিদে প্রতি মাসে নতুন আগ্রহীরা ইসলামের মৌলিক বিষয়গুলো শেখার প্রশিক্ষণ নিতে আসেন। তাঁদের বেশির ভাগই পুরুষ এবং প্রশিক্ষণ শেষে আগ্রহীরা চাইলে শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করতে পারেন।

২০১৪ সালে ইসলাম গ্রহণ করা ৩০ বছর বয়সী কোরীয় নাগরিক ইউসুফের মতে, কোরিয়ার প্রতিযোগিতামূলক প্রেম ও বিয়ের সংস্কৃতিতে হতাশ হয়ে অনেক পুরুষ বিয়ের ক্ষেত্রে তুলনামূলক সহজ পথ খুঁজতে ইসলামের প্রতি আগ্রহী হচ্ছেন। তবে নারীদের ক্ষেত্রে বিয়ে প্রধান কারণ নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাক্ষাৎকার দেওয়া কয়েকজন নারী এক আল্লাহর প্রতি বিশ্বাস ও ইসলামের সরলতার কথা বলেছেন। আরিয়াম নামের এক নারী জানান, ইসলামে বড়দের প্রতি শ্রদ্ধার বিষয়টি তাঁর নিজস্ব কোরীয় সংস্কৃতির সঙ্গে মিলে যাওয়ায় পরিবারের কাছে ধর্ম পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করা সহজ হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিউল সেন্ট্রাল মসজিদে আসা কোরীয়দের বড় একটি অংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং প্রচলিত সামাজিক প্রত্যাশা ও জীবনযাপনের ধরনে অসন্তুষ্ট কিছু তরুণ বিকল্প পথ হিসেবে ইসলামকে বেছে নিচ্ছেন। ইতিহাস পর্যালোচনায় বলা হয়েছে, প্রাচীন সিলা রাজবংশের সময় মুসলিম বণিকদের আগমনের মাধ্যমে কোরিয়ায় ইসলামের ইতিহাস শুরু হলেও নানা সময়ে তা বাধাগ্রস্ত হয়েছে। আধুনিক দক্ষিণ কোরিয়ায় স্থানীয়দের ইসলাম গ্রহণে কোরীয় যুদ্ধের সময় তুরস্কের মুসলিম সেনাদের ভূমিকা ছিল এবং তাঁদের সংস্পর্শে প্রথম ২৫০ জন স্থানীয় কোরীয় ইসলাম গ্রহণ করেন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোরীয় মুসলিম ইনফ্লুয়েন্সারদের উপস্থিতি বাড়ছে; কেউ কেউ হিজাবের সঙ্গে ঐতিহ্যবাহী কোরীয় পোশাক হানবক মিলিয়ে নতুন ফ্যাশন তুলে ধরছেন। ধর্মান্তরের পর কেউ কেউ সামাজিক বৈষম্য বা বিচ্ছিন্নতার সম্মুখীন হলেও নতুন মুসলিম সম্প্রদায়ে আপনজন খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন; আরিয়ামের ভাষায়, সারা জীবন কোরিয়ায় থাকলেও প্রথমবার সিউলের মসজিদে গিয়ে তাঁর মনে হয়েছিল তিনি নিজের ঘরে ফিরেছেন।

সূত্র: দ্য কোরিয়া টাইমস


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ