ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশে আসছেন আল্লামা সাজ্জাদ নোমানী

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, গবেষক ও আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী ১১ দিনের দাওয়াতী সফরে বাংলাদেশে আসছেন।আগামী ১২ জুলাই রোববার ভারতের মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। সফরকালে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের জন্য দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।[BANGVIEWS-POST:1440]বাংলাদেশ সফরের অন্যতম প্রধান আয়োজন হিসেবে আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’। এতে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেবেন আল্লামা সাজ্জাদ নোমানী।একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।আয়োজকদের প্রত্যাশা, এই আন্তর্জাতিক কনফারেন্স ইসলামী চিন্তা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে দেশের আলেম-উলামা, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী এবং ইসলামী চিন্তাচর্চায় আগ্রহীদের জন্য জ্ঞানবিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।চট্টগ্রাম সফরে আল্লামা সাজ্জাদ নোমানীর দেশের বৃহৎ দুই মাদ্রাসা হাটহাজারী ও পটিয়ায় যাওয়ার কথা রয়েছে।১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্ম নেওয়া খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের পরিচিত ইসলামি চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ ও লেখক। তার পিতা মাওলানা মনযুর নোমানী ছিলেন বিশিষ্ট ইসলামি পণ্ডিত, লেখক ও সমাজকর্মী।[BANGVIEWS-POST:1433]সাজ্জাদ নোমানী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট, মুম্বাই এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবেও কাজ করছেন। তিনি দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার শিক্ষার্থী ছিলেন। কুরআন, হাদিস, ইসলামী চিন্তা ও সমসাময়িক বিষয়ে গবেষণা, লেখালেখি ও বক্তৃতার জন্য তিনি দেশ-বিদেশে পরিচিত।

বাংলাদেশে আসছেন আল্লামা সাজ্জাদ নোমানী