ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা
ছবি : সংগৃহীত
ফলো করুন

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের সুযোগ তৈরি হলেও কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, তা নিয়ে চ্যালেঞ্জে রয়েছে দলটি।

পিউ রিসার্চ সেন্টারের জরিপে ৬৭ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ডেমোক্র্যাটরা অতিরিক্ত তদন্ত করতে পারেন; বিপরীতে ৩১ শতাংশ চান আরও তদন্ত। সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে সম্ভাব্য নয়টি বিষয়।

বিশ্লেষণ অনুযায়ী, ক্রিপ্টোকারেন্সি, শেয়ারবাজার ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ট্রাম্পের আর্থিক সুবিধা অর্জন এবং তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের সম্ভাব্য স্বার্থের সংঘাত তদন্ত হতে পারে। এ ছাড়া যুদ্ধ শুরুর যুক্তি, ইরানের হুমকি নিয়ে ট্রাম্পের বক্তব্য এবং ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলার ঘটনা খতিয়ে দেখা হতে পারে। জেফরি এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে ট্রাম্প কী জানতেন, নথি প্রকাশে বিলম্ব এবং সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের কারাগার পরিবর্তনের সুবিধাও তদন্তের বিষয় হতে পারে।

অভিবাসন অভিযানে আইসিইর কর্মকাণ্ড, বিক্ষোভে দুই ব্যক্তির মৃত্যু, মার্কিন নাগরিকদের ভুল গ্রেপ্তার এবং ভুলভাবে অভিবাসীদের বহিষ্কারের অভিযোগ খতিয়ে দেখা হতে পারে। পাশাপাশি চীনে এআই চিপ পাচারের অভিযোগ ও মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসসহ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে মামলা ও তদন্তের পেছনে বিচার বিভাগের উদ্দেশ্য খোঁজা হতে পারে।

তালিকায় আরও রয়েছে সরকারি দক্ষতা বিভাগে ইলন মাস্কের ভূমিকা, সরকারি কার্যক্রমে প্রভাব ও ইউক্রেনের যুদ্ধে স্টারলিংকের সেবা সীমিত করার ঘটনা। এ ছাড়া হোয়াইট হাউসের ইস্ট উইং ভাঙা, কেনেডি সেন্টারে নাম যুক্ত করা ও লিংকন মেমোরিয়ালের পুকুর সংস্কারে সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা এবং ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে নৌযানে মার্কিন সামরিক হামলার দ্বিতীয় দফায় বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তদন্তের আওতায় আসতে পারে।

এদিকে সম্ভাব্য তদন্তের মুখে গত শুক্রবার ট্রাম্প নির্বাহী আদেশে সরকারি ঠিকাদারদের কংগ্রেসের জিজ্ঞাসার জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।

সূত্র: সিএনএন

ট্যাগ : মার্কিন কংগ্রেস ডেমোক্র্যাটরা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের সুযোগ তৈরি হলেও কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, তা নিয়ে চ্যালেঞ্জে রয়েছে দলটি।

পিউ রিসার্চ সেন্টারের জরিপে ৬৭ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ডেমোক্র্যাটরা অতিরিক্ত তদন্ত করতে পারেন; বিপরীতে ৩১ শতাংশ চান আরও তদন্ত। সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে সম্ভাব্য নয়টি বিষয়।

বিশ্লেষণ অনুযায়ী, ক্রিপ্টোকারেন্সি, শেয়ারবাজার ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ট্রাম্পের আর্থিক সুবিধা অর্জন এবং তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের সম্ভাব্য স্বার্থের সংঘাত তদন্ত হতে পারে। এ ছাড়া যুদ্ধ শুরুর যুক্তি, ইরানের হুমকি নিয়ে ট্রাম্পের বক্তব্য এবং ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলার ঘটনা খতিয়ে দেখা হতে পারে। জেফরি এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে ট্রাম্প কী জানতেন, নথি প্রকাশে বিলম্ব এবং সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের কারাগার পরিবর্তনের সুবিধাও তদন্তের বিষয় হতে পারে।

অভিবাসন অভিযানে আইসিইর কর্মকাণ্ড, বিক্ষোভে দুই ব্যক্তির মৃত্যু, মার্কিন নাগরিকদের ভুল গ্রেপ্তার এবং ভুলভাবে অভিবাসীদের বহিষ্কারের অভিযোগ খতিয়ে দেখা হতে পারে। পাশাপাশি চীনে এআই চিপ পাচারের অভিযোগ ও মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসসহ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে মামলা ও তদন্তের পেছনে বিচার বিভাগের উদ্দেশ্য খোঁজা হতে পারে।

তালিকায় আরও রয়েছে সরকারি দক্ষতা বিভাগে ইলন মাস্কের ভূমিকা, সরকারি কার্যক্রমে প্রভাব ও ইউক্রেনের যুদ্ধে স্টারলিংকের সেবা সীমিত করার ঘটনা। এ ছাড়া হোয়াইট হাউসের ইস্ট উইং ভাঙা, কেনেডি সেন্টারে নাম যুক্ত করা ও লিংকন মেমোরিয়ালের পুকুর সংস্কারে সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা এবং ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে নৌযানে মার্কিন সামরিক হামলার দ্বিতীয় দফায় বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তদন্তের আওতায় আসতে পারে।

এদিকে সম্ভাব্য তদন্তের মুখে গত শুক্রবার ট্রাম্প নির্বাহী আদেশে সরকারি ঠিকাদারদের কংগ্রেসের জিজ্ঞাসার জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।

সূত্র: সিএনএন


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ