ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যেকোনো শর্তে চুক্তি নয়, কূটনীতির পথ খোলা রাখছে ইরান: আব্বাস আরাগচি

যেকোনো শর্তে চুক্তি নয়, কূটনীতির পথ খোলা রাখছে ইরান: আব্বাস আরাগচি
ফাইল ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরান আগ্রহী হলেও যেকোনো মূল্যে চুক্তিতে পৌঁছানোর পক্ষে নয় তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বর্তমান সংকটের অবসান ঘটাতে ইরান তার স্বার্থ ও অবস্থানের সঙ্গে আপস করবে না। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদপত্র ইরান-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো রয়েছে এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আশা তেহরান ছাড়েনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সমঝোতার ক্ষেত্রে দেশটির প্রতি আস্থার ঘাটতির কথা তুলে ধরেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, অতীতের অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে এবার একাধিক আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে ও সুস্পষ্টভাবে জানাতে হবে যে তিনি সত্যিই চুক্তিতে পৌঁছাতে চান কি না।

গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির প্রসঙ্গ টেনে আরাগচি বলেন, ‘ইসলামাবাদ স্মারকলিপিটি এখন আর আলোচনার টেবিলে নেই এবং কার্যত আর প্রযোজ্য নয়। যুক্তরাষ্ট্র এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিধান লঙ্ঘন করার পর পরিস্থিতি আবারও সংঘাতের দিকে মোড় নিয়েছে।’

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের অবস্থানও তুলে ধরেছেন তিনি। আরাগচি জানান, এ গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালু করতে হলে তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে যুদ্ধের অবসান এবং ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় রয়েছে। ইরানের দাবিগুলো বাস্তবায়নই এ ক্ষেত্রে মূল বিবেচ্য বলে উল্লেখ করেন তিনি।

পারমাণবিক কর্মসূচি নিয়েও কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। আরাগচি স্পষ্ট করে বলেন, সমৃদ্ধ পারমাণবিক উপাদানের মজুত ইরানের বাইরে পাঠানো হবে না। দেশের প্রয়োজন অনুযায়ী এসব উপাদান ব্যবহার করা হবে।

এদিকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ঘোষিত নীতি নিয়ে ইরানের অভ্যন্তরে মতপার্থক্য রয়েছে বলেও সাক্ষাৎকারে জানান পররাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, নীতি পরিবর্তনের পক্ষের ব্যক্তিরা মনে করেন, বর্তমান অবস্থান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তবে বিদ্যমান নীতি বহাল রাখার পক্ষেও শক্তিশালী যুক্তি রয়েছে।

সবশেষে আরাগচি বলেন, শুধু চলমান সংকট থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য ইরানের পক্ষে সব ধরনের চুক্তি মেনে নেওয়া ঠিক হবে না। তাঁর মতে, ইরান কূটনীতিতে বিশ্বাস করে এবং আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা এখনো দেখছে।

সূত্র: আল জাজিরা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


যেকোনো শর্তে চুক্তি নয়, কূটনীতির পথ খোলা রাখছে ইরান: আব্বাস আরাগচি

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরান আগ্রহী হলেও যেকোনো মূল্যে চুক্তিতে পৌঁছানোর পক্ষে নয় তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বর্তমান সংকটের অবসান ঘটাতে ইরান তার স্বার্থ ও অবস্থানের সঙ্গে আপস করবে না। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদপত্র ইরান-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো রয়েছে এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আশা তেহরান ছাড়েনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সমঝোতার ক্ষেত্রে দেশটির প্রতি আস্থার ঘাটতির কথা তুলে ধরেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, অতীতের অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে এবার একাধিক আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে ও সুস্পষ্টভাবে জানাতে হবে যে তিনি সত্যিই চুক্তিতে পৌঁছাতে চান কি না।

গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির প্রসঙ্গ টেনে আরাগচি বলেন, ‘ইসলামাবাদ স্মারকলিপিটি এখন আর আলোচনার টেবিলে নেই এবং কার্যত আর প্রযোজ্য নয়। যুক্তরাষ্ট্র এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিধান লঙ্ঘন করার পর পরিস্থিতি আবারও সংঘাতের দিকে মোড় নিয়েছে।’

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের অবস্থানও তুলে ধরেছেন তিনি। আরাগচি জানান, এ গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালু করতে হলে তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে যুদ্ধের অবসান এবং ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় রয়েছে। ইরানের দাবিগুলো বাস্তবায়নই এ ক্ষেত্রে মূল বিবেচ্য বলে উল্লেখ করেন তিনি।

পারমাণবিক কর্মসূচি নিয়েও কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। আরাগচি স্পষ্ট করে বলেন, সমৃদ্ধ পারমাণবিক উপাদানের মজুত ইরানের বাইরে পাঠানো হবে না। দেশের প্রয়োজন অনুযায়ী এসব উপাদান ব্যবহার করা হবে।

এদিকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ঘোষিত নীতি নিয়ে ইরানের অভ্যন্তরে মতপার্থক্য রয়েছে বলেও সাক্ষাৎকারে জানান পররাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, নীতি পরিবর্তনের পক্ষের ব্যক্তিরা মনে করেন, বর্তমান অবস্থান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তবে বিদ্যমান নীতি বহাল রাখার পক্ষেও শক্তিশালী যুক্তি রয়েছে।

সবশেষে আরাগচি বলেন, শুধু চলমান সংকট থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য ইরানের পক্ষে সব ধরনের চুক্তি মেনে নেওয়া ঠিক হবে না। তাঁর মতে, ইরান কূটনীতিতে বিশ্বাস করে এবং আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা এখনো দেখছে।

সূত্র: আল জাজিরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ