ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়াদে হামলার জেরে ফের বাড়ল তেলের দাম!

রিয়াদে হামলার জেরে ফের বাড়ল তেলের দাম!
ছবি : সংগৃহীত
ফলো করুন

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের খবরে সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। তবে শুক্রবার দাম কিছুটা বাড়লেও টানা তৃতীয় সপ্তাহের মতো বড় দরপতনের পথে রয়েছে অপরিশোধিত তেল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বাজার তথ্য অনুযায়ী, আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ১৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯২ ডলার ২২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বরের সরবরাহ চুক্তির দাম ১৯ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৪০ সেন্ট হয়েছে। পাশাপাশি জানুয়ারির অধিক লেনদেন হওয়া চুক্তির দামও ২০ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৮২ ডলার ৬৪ সেন্টে পৌঁছেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষে উভয় ধরনের তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে পুরো সপ্তাহের হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমার পথে রয়েছে এবং ডব্লিউটিআইয়ের ডিসেম্বরের চুক্তিতে সাপ্তাহিক দরপতনের পরিমাণ ৬ শতাংশে দাঁড়াতে পারে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন আবারও যুদ্ধ-পূর্ববর্তী সময়ের কাছাকাছি পর্যায়ে ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের প্রত্যাশা তৈরি হয়েছে, যা তেলের দামে নিম্নমুখী চাপ অব্যাহত রেখেছে। তবে রাকুটেন সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেন, রিয়াদে হুথিদের হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এবং এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তেল কেনার দিকে ঝুঁকছেন। তিনি আরও উল্লেখ করেন, চলতি মাসের শেষ দিকে ওপেক প্লাসের বৈঠকে সমন্বিত উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত অব্যাহত থাকার প্রত্যাশাও তেলের দাম বাড়াতে সহায়তা করছে।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং রাশিয়াসহ এর মিত্র দেশগুলোর জোট ‘ওপেক প্লাস’-এর মন্ত্রীরা ধারাবাহিক বৈঠকে বসবেন। সেখানে ২০২৭ সালের বৈশ্বিক তেল উৎপাদন নীতি নির্ধারণ করা হবে।

এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে তেল ও গ্যাস বাণিজ্যে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টি করেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সংঘাতের প্রভাবে বিশ্বে জ্বালানি তেলের চাহিদা দীর্ঘ মেয়াদে কমে যেতে পারে। সরকারগুলো যদি বিদ্যুতায়ন, জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ জোরদার করে, তাহলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইইএ।

সূত্র: রয়টার্স

ট্যাগ : রয়টার্স বিশ্ববাজারে জ্বালানি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


রিয়াদে হামলার জেরে ফের বাড়ল তেলের দাম!

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের খবরে সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। তবে শুক্রবার দাম কিছুটা বাড়লেও টানা তৃতীয় সপ্তাহের মতো বড় দরপতনের পথে রয়েছে অপরিশোধিত তেল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বাজার তথ্য অনুযায়ী, আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ১৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯২ ডলার ২২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বরের সরবরাহ চুক্তির দাম ১৯ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৪০ সেন্ট হয়েছে। পাশাপাশি জানুয়ারির অধিক লেনদেন হওয়া চুক্তির দামও ২০ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৮২ ডলার ৬৪ সেন্টে পৌঁছেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষে উভয় ধরনের তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে পুরো সপ্তাহের হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমার পথে রয়েছে এবং ডব্লিউটিআইয়ের ডিসেম্বরের চুক্তিতে সাপ্তাহিক দরপতনের পরিমাণ ৬ শতাংশে দাঁড়াতে পারে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন আবারও যুদ্ধ-পূর্ববর্তী সময়ের কাছাকাছি পর্যায়ে ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের প্রত্যাশা তৈরি হয়েছে, যা তেলের দামে নিম্নমুখী চাপ অব্যাহত রেখেছে। তবে রাকুটেন সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেন, রিয়াদে হুথিদের হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এবং এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তেল কেনার দিকে ঝুঁকছেন। তিনি আরও উল্লেখ করেন, চলতি মাসের শেষ দিকে ওপেক প্লাসের বৈঠকে সমন্বিত উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত অব্যাহত থাকার প্রত্যাশাও তেলের দাম বাড়াতে সহায়তা করছে।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং রাশিয়াসহ এর মিত্র দেশগুলোর জোট ‘ওপেক প্লাস’-এর মন্ত্রীরা ধারাবাহিক বৈঠকে বসবেন। সেখানে ২০২৭ সালের বৈশ্বিক তেল উৎপাদন নীতি নির্ধারণ করা হবে।

এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে তেল ও গ্যাস বাণিজ্যে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টি করেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সংঘাতের প্রভাবে বিশ্বে জ্বালানি তেলের চাহিদা দীর্ঘ মেয়াদে কমে যেতে পারে। সরকারগুলো যদি বিদ্যুতায়ন, জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ জোরদার করে, তাহলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইইএ।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ