ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুই ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানে থাকা দুটি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের জব্দের নির্দেশের পর রোববার ফ্ল্যাট দুটি দুদকের নিয়ন্ত্রণে নেওয়া হয়।রোববার সকাল ১০টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে যৌথ টাস্কফোর্সের একটি দল গুলশান-২ এলাকায় পৌঁছায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়।দুদক সূত্র জানিয়েছে, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধানাধীন কথিত অবৈধ সম্পদের অংশ হিসেবে এগুলো বিবেচনা করা হচ্ছে।[BANGVIEWS-POST:2061]এর আগে গত বছরের ডিসেম্বরে সাইফুজ্জামানের অন্যান্য সম্পদের সঙ্গে গুলশানের এই ফ্ল্যাট দুটিও জব্দের নির্দেশ দেন আদালত। সেই আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে সম্পত্তিগুলো বুঝে নেয় দুদক।তবে দুদকের অভিযানে ফ্ল্যাটে উল্লেখযোগ্য মূল্যবান আসবাব বা অন্য সম্পদ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, সেখানে থাকা মূল্যবান সামগ্রী আগেই সরিয়ে নেওয়া হতে পারে।এ বিষয়ে সাইফুজ্জামান চৌধুরী কিংবা তাঁর প্রতিনিধির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুই ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে