ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থামাতে ইরানের সঙ্গে বৈঠকে বসছে কাতার

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থামাতে ইরানের সঙ্গে বৈঠকে বসছে কাতার
ফাইল ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কাতার। দুই দেশের অবস্থানের মধ্যে দূরত্ব কমিয়ে সমঝোতার পথ খুঁজতে মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দোহার প্রতিনিধিদের।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার অংশ হিসেবে বর্তমানে আলোচনায় থাকা বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হবে। পাশাপাশি উভয় পক্ষের অবস্থানের মধ্যে বিদ্যমান মতপার্থক্য কমানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।

মাজেদ আল-আনসারি বলেন, ‘মধ্যস্থতার প্রচেষ্টা এবং বর্তমান প্রস্তাবগুলো নিয়ে মতবিনিময়ের অংশ হিসেবে আজ ইরানি পক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।’

বৈঠকের মূল উদ্দেশ্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার সুযোগ তৈরি করা বলে জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

একই সঙ্গে সংঘাতের পরিস্থিতি আরও জটিল হতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আল-আনসারি বলেন, দুই পক্ষেরই যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে চলা উচিত। চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে কাতার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

সূত্র : আল জাজিরা।

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র কাতার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থামাতে ইরানের সঙ্গে বৈঠকে বসছে কাতার

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কাতার। দুই দেশের অবস্থানের মধ্যে দূরত্ব কমিয়ে সমঝোতার পথ খুঁজতে মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দোহার প্রতিনিধিদের।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার অংশ হিসেবে বর্তমানে আলোচনায় থাকা বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হবে। পাশাপাশি উভয় পক্ষের অবস্থানের মধ্যে বিদ্যমান মতপার্থক্য কমানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।

মাজেদ আল-আনসারি বলেন, ‘মধ্যস্থতার প্রচেষ্টা এবং বর্তমান প্রস্তাবগুলো নিয়ে মতবিনিময়ের অংশ হিসেবে আজ ইরানি পক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।’

বৈঠকের মূল উদ্দেশ্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার সুযোগ তৈরি করা বলে জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

একই সঙ্গে সংঘাতের পরিস্থিতি আরও জটিল হতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আল-আনসারি বলেন, দুই পক্ষেরই যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে চলা উচিত। চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে কাতার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

সূত্র : আল জাজিরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ