ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ হওয়া একটি রেকর্ড: অ্যাটর্নি জেনারেল

শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ হওয়া একটি রেকর্ড: অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় মাত্র চার মাস ১০ দিনের মধ্যে হাইকোর্টে বিচারিক কার্যক্রম শেষ হওয়াকে রেকর্ড হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাঁর মতে, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত মামলাটি যেভাবে দ্রুত নিষ্পত্তি হয়েছে, তা উল্লেখযোগ্য ঘটনা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল জানান, সুপ্রিম কোর্টে দুই মাসের অবকাশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলার মধ্যেও পল্লবীর শিশু হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বিচারিক আদালতে এক দিনেই ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। অন্যদিকে হাইকোর্টে মাত্র চার মাস ১০ দিনের মধ্যে শুনানি শেষ করে রায় দেওয়া হয়েছে। বিচারপ্রক্রিয়ার এই গতিকে তিনি একটি রেকর্ড বলে উল্লেখ করেন।

এদিন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার রায় ঘোষণা করেন। এতে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণাকালে আদালত পর্যবেক্ষণ দেন, এ ধরনের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের অপরাধীর জন্য মৃত্যুদণ্ডই যথাযথ শাস্তি।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছরের এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে প্রতিবেশী সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পরে গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।

গত সোমবার (১৬ নভেম্বর) ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়। এরপর মঙ্গলবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।

এই রায়ের মধ্য দিয়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন বিচারিক আদালতের দেওয়া সাজা থেকে খালাস পেয়েছেন।

ট্যাগ : হাইকোর্ট পল্লবী অ্যাটর্নি জেনারেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ হওয়া একটি রেকর্ড: অ্যাটর্নি জেনারেল

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় মাত্র চার মাস ১০ দিনের মধ্যে হাইকোর্টে বিচারিক কার্যক্রম শেষ হওয়াকে রেকর্ড হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাঁর মতে, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত মামলাটি যেভাবে দ্রুত নিষ্পত্তি হয়েছে, তা উল্লেখযোগ্য ঘটনা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল জানান, সুপ্রিম কোর্টে দুই মাসের অবকাশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলার মধ্যেও পল্লবীর শিশু হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বিচারিক আদালতে এক দিনেই ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। অন্যদিকে হাইকোর্টে মাত্র চার মাস ১০ দিনের মধ্যে শুনানি শেষ করে রায় দেওয়া হয়েছে। বিচারপ্রক্রিয়ার এই গতিকে তিনি একটি রেকর্ড বলে উল্লেখ করেন।

এদিন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার রায় ঘোষণা করেন। এতে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণাকালে আদালত পর্যবেক্ষণ দেন, এ ধরনের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের অপরাধীর জন্য মৃত্যুদণ্ডই যথাযথ শাস্তি।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছরের এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে প্রতিবেশী সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পরে গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।

গত সোমবার (১৬ নভেম্বর) ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়। এরপর মঙ্গলবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।

এই রায়ের মধ্য দিয়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন বিচারিক আদালতের দেওয়া সাজা থেকে খালাস পেয়েছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ