ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আশ্রয়প্রত্যাখ্যাত অভিবাসীদের রুয়ান্ডায় পাঠাতে পাঁচ দেশের উদ্যোগ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইউরোপে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্যরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও নেদারল্যান্ডস থেকে নির্দিষ্ট অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তর করা হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অভিবাসীরা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন।

সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রুয়ান্ডার সঙ্গে যৌথভাবে পরিকল্পনাটি ঘোষণা করে পাঁচ দেশ। ২০২৭ সালের মধ্যে অভিবাসী স্থানান্তর শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।

নতুন উদ্যোগের আওতায় রুয়ান্ডায় একটি প্রত্যাবাসন কেন্দ্র বা ‘রিটার্ন হাব’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ইউরোপে থাকার আইনগত অধিকার হারিয়েছেন এবং যাদের বিরুদ্ধে কার্যকর বহিষ্কারাদেশ রয়েছে, কেবল এমন ব্যক্তিদের সেখানে পাঠানোর কথা বলা হয়েছে।

এর মধ্যে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিরাও থাকবেন। তবে তাদের রুয়ান্ডার নাগরিক হওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ অন্য দেশের নাগরিকদেরও ইউরোপ থেকে রুয়ান্ডায় স্থানান্তর করা সম্ভব হবে।

পাঁচ দেশের সরকার জানিয়েছে, স্থানান্তরিত ব্যক্তিদের অস্থায়ী আবাসনসহ সংশ্লিষ্ট ব্যয় তারাই বহন করবে। রুয়ান্ডায় গিয়ে অভিবাসীরা স্থানীয় সমাজে একীভূত হওয়ার সুযোগ পাবেন। চাইলে নিজ দেশে অথবা বৈধভাবে প্রবেশের সুযোগ রয়েছে এমন অন্য কোনো দেশেও ফিরে যেতে পারবেন। এ ক্ষেত্রে রুয়ান্ডা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা পাওয়ার কথা রয়েছে।

তবে কতজন অভিবাসীকে এই ব্যবস্থার আওতায় নেওয়া হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নজুড়ে প্রথমবার আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন ৬ লাখ ৬৯ হাজার ৩৬৫ জন। গড়ে ৪৫ শতাংশ আবেদন অনুমোদিত হয়। অন্যদিকে ইউরোপীয় কর্মকর্তারা গত বছর জানিয়েছিলেন, আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পরও প্রায় ৯০ শতাংশ আবেদনকারী ইউরোপীয় ইউনিয়নে থেকে যান।

এই পরিস্থিতিতে আশ্রয়ের অধিকার না পাওয়া ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা কার্যকর করতেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সরকারগুলো।

রুয়ান্ডাকেই কেন বেছে নেওয়া হলো?

নেদারল্যান্ডসের উপপ্রধানমন্ত্রী বার্ট ভান ডেন ব্রিংকের মতে, বিপুলসংখ্যক অভিবাসী গ্রহণের অভিজ্ঞতা এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সঙ্গে সহযোগিতার কারণেই রুয়ান্ডাকে বেছে নেওয়া হয়েছে।

আফ্রিকার দেশটি দীর্ঘদিন ধরে প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও বুরুন্ডি থেকে আসা বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে।

এর আগেও বিভিন্ন দেশের সঙ্গে অভিবাসী গ্রহণের ব্যবস্থা করেছে রুয়ান্ডা। ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে ইসরায়েল গোপন ব্যবস্থার আওতায় ইরিত্রিয়া ও সুদানের হাজারো অভিবাসীকে দেশটিতে পাঠিয়েছিল।

২০১৯ সালে ইউএনএইচসিআর ও আফ্রিকান ইউনিয়নের সঙ্গে সমঝোতার ভিত্তিতে লিবিয়া থেকে আরও ৩ হাজার অভিবাসীকে গ্রহণ করে রুয়ান্ডা। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকেও কয়েকশ বহিষ্কৃত ব্যক্তিকে গ্রহণে সম্মত হয় দেশটি। ওই ব্যবস্থার আওতায় প্রথম দফায় সাতজন সেখানে পৌঁছান।

রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা নতুন পরিকল্পনাকে ইউরোপে থাকার অধিকার হারানো ব্যক্তিদের জন্য দ্বিতীয় সুযোগ হিসেবে বর্ণনা করেছেন।

পরিকল্পনা অনুযায়ী, প্রত্যাবাসন কেন্দ্র পরিচালনার সরাসরি ব্যয় বহনের পাশাপাশি অভিবাসীদের কল্যাণ ও সমাজে একীভূত করার প্রকল্পেও অর্থায়ন করবে ইউরোপের পাঁচ দেশ। এসব উদ্যোগ রুয়ান্ডার স্থানীয় জনগণেরও উপকারে আসবে বলে দাবি সংশ্লিষ্ট সরকারগুলোর।

যুক্তরাজ্যের ব্যর্থ পরিকল্পনার সঙ্গে মিল কোথায়?

রুয়ান্ডায় অভিবাসী পাঠানোর উদ্যোগ এবারই প্রথম নয়। ২০২২ সালে যুক্তরাজ্যের তৎকালীন কনজারভেটিভ সরকার দেশটির সঙ্গে একই ধরনের একটি চুক্তি করেছিল।

তবে যুক্তরাজ্যের পরিকল্পনায় অনিয়মিত পথে দেশে প্রবেশ করা আশ্রয়প্রার্থীদের আবেদন যাচাইয়ের আগেই রুয়ান্ডায় পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছিল। সেখানে তাদের আশ্রয়ের আবেদন বিবেচনা এবং অনুমোদিত হলে রুয়ান্ডাতেই পুনর্বাসনের কথা ছিল।

২০২৩ সালে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট পরিকল্পনাটিকে বেআইনি ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, রুয়ান্ডায় পাঠানো ব্যক্তিদের এমন দেশে ফেরত পাঠানোর বাস্তব ঝুঁকি রয়েছে, যেখানে তারা নির্যাতন বা নিপীড়নের শিকার হতে পারেন।

পরবর্তী সময়ে ২০২৪ সালে লেবার পার্টি ক্ষমতায় এসে পরিকল্পনাটি বাতিল করে। তত দিনে যুক্তরাজ্য রুয়ান্ডাকে প্রায় ২৯ কোটি পাউন্ড বা ৩৯ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছিল। অথচ স্বেচ্ছায় মাত্র চারজন ব্যক্তি রুয়ান্ডায় গিয়েছিলেন।

নতুন উদ্যোগের সঙ্গে আগের ব্রিটিশ পরিকল্পনার পার্থক্য তুলে ধরে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট জানিয়েছেন, এবার কেবল সেই ব্যক্তিদের স্থানান্তর করা হবে, যাদের আশ্রয়ের আবেদন আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়েছে এবং আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি

পাঁচ দেশের পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে ৪৭টি মানবিক সহায়তা, শ্রমিক ও মানবাধিকার সংগঠনের একটি জোট। এর মধ্যে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিও রয়েছে।

সংগঠনগুলোর আশঙ্কা, এই ব্যবস্থায় ইউরোপে গড়ে তোলা জীবন থেকে অভিবাসীদের বিচ্ছিন্ন করে এমন দেশে পাঠানো হতে পারে, যেখানে তাদের পরিবার, পরিচিতজন কিংবা সামাজিক যোগাযোগের কোনো ভিত্তি নেই।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তৃতীয় দেশে অভিবাসী স্থানান্তরের অতীত অভিজ্ঞতায় নির্বিচার আটক, দুর্ব্যবহার ও চরম দারিদ্র্যের মতো গুরুতর সমস্যার নজির রয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও আগের এ ধরনের উদ্যোগগুলোর আইনগত গ্রহণযোগ্যতা, কার্যকারিতা ও বিপুল ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে।

মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের আরেকটি কারণ রুয়ান্ডার নিজস্ব মানবাধিকার পরিস্থিতি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের প্রতিবেদনে দেশটির নাগরিক অধিকার, শ্রমিকদের সুরক্ষা এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অন্যায্য বিচারের অভিযোগ তুলে ধরা হয়।

এদিকে রুয়ান্ডা স্বাধীন পর্যবেক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে। নতুন পরিকল্পনাটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সে বিষয়ে ইউএনএইচসিআর সংশ্লিষ্ট সরকারগুলোকে পরামর্শ দিচ্ছে।

ফলে পরিকল্পনা ঘোষণা করা হলেও এর বাস্তবায়ন এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করছে। বিশেষ করে আনুষ্ঠানিক চুক্তি, আন্তর্জাতিক আইনের শর্ত এবং অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো সামনে রয়েছে।

সূত্র : আল জাজিরা।

ট্যাগ : ইউরোপীয় ইউনিয়ন অভিবাসী প্রত্যাবাসন রুয়ান্ডা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আশ্রয়প্রত্যাখ্যাত অভিবাসীদের রুয়ান্ডায় পাঠাতে পাঁচ দেশের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

ইউরোপে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্যরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও নেদারল্যান্ডস থেকে নির্দিষ্ট অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তর করা হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অভিবাসীরা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন।

সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রুয়ান্ডার সঙ্গে যৌথভাবে পরিকল্পনাটি ঘোষণা করে পাঁচ দেশ। ২০২৭ সালের মধ্যে অভিবাসী স্থানান্তর শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।

নতুন উদ্যোগের আওতায় রুয়ান্ডায় একটি প্রত্যাবাসন কেন্দ্র বা ‘রিটার্ন হাব’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ইউরোপে থাকার আইনগত অধিকার হারিয়েছেন এবং যাদের বিরুদ্ধে কার্যকর বহিষ্কারাদেশ রয়েছে, কেবল এমন ব্যক্তিদের সেখানে পাঠানোর কথা বলা হয়েছে।

এর মধ্যে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিরাও থাকবেন। তবে তাদের রুয়ান্ডার নাগরিক হওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ অন্য দেশের নাগরিকদেরও ইউরোপ থেকে রুয়ান্ডায় স্থানান্তর করা সম্ভব হবে।

পাঁচ দেশের সরকার জানিয়েছে, স্থানান্তরিত ব্যক্তিদের অস্থায়ী আবাসনসহ সংশ্লিষ্ট ব্যয় তারাই বহন করবে। রুয়ান্ডায় গিয়ে অভিবাসীরা স্থানীয় সমাজে একীভূত হওয়ার সুযোগ পাবেন। চাইলে নিজ দেশে অথবা বৈধভাবে প্রবেশের সুযোগ রয়েছে এমন অন্য কোনো দেশেও ফিরে যেতে পারবেন। এ ক্ষেত্রে রুয়ান্ডা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা পাওয়ার কথা রয়েছে।

তবে কতজন অভিবাসীকে এই ব্যবস্থার আওতায় নেওয়া হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নজুড়ে প্রথমবার আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন ৬ লাখ ৬৯ হাজার ৩৬৫ জন। গড়ে ৪৫ শতাংশ আবেদন অনুমোদিত হয়। অন্যদিকে ইউরোপীয় কর্মকর্তারা গত বছর জানিয়েছিলেন, আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পরও প্রায় ৯০ শতাংশ আবেদনকারী ইউরোপীয় ইউনিয়নে থেকে যান।

এই পরিস্থিতিতে আশ্রয়ের অধিকার না পাওয়া ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা কার্যকর করতেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সরকারগুলো।

রুয়ান্ডাকেই কেন বেছে নেওয়া হলো?

নেদারল্যান্ডসের উপপ্রধানমন্ত্রী বার্ট ভান ডেন ব্রিংকের মতে, বিপুলসংখ্যক অভিবাসী গ্রহণের অভিজ্ঞতা এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সঙ্গে সহযোগিতার কারণেই রুয়ান্ডাকে বেছে নেওয়া হয়েছে।

আফ্রিকার দেশটি দীর্ঘদিন ধরে প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও বুরুন্ডি থেকে আসা বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে।

এর আগেও বিভিন্ন দেশের সঙ্গে অভিবাসী গ্রহণের ব্যবস্থা করেছে রুয়ান্ডা। ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে ইসরায়েল গোপন ব্যবস্থার আওতায় ইরিত্রিয়া ও সুদানের হাজারো অভিবাসীকে দেশটিতে পাঠিয়েছিল।

২০১৯ সালে ইউএনএইচসিআর ও আফ্রিকান ইউনিয়নের সঙ্গে সমঝোতার ভিত্তিতে লিবিয়া থেকে আরও ৩ হাজার অভিবাসীকে গ্রহণ করে রুয়ান্ডা। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকেও কয়েকশ বহিষ্কৃত ব্যক্তিকে গ্রহণে সম্মত হয় দেশটি। ওই ব্যবস্থার আওতায় প্রথম দফায় সাতজন সেখানে পৌঁছান।

রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা নতুন পরিকল্পনাকে ইউরোপে থাকার অধিকার হারানো ব্যক্তিদের জন্য দ্বিতীয় সুযোগ হিসেবে বর্ণনা করেছেন।

পরিকল্পনা অনুযায়ী, প্রত্যাবাসন কেন্দ্র পরিচালনার সরাসরি ব্যয় বহনের পাশাপাশি অভিবাসীদের কল্যাণ ও সমাজে একীভূত করার প্রকল্পেও অর্থায়ন করবে ইউরোপের পাঁচ দেশ। এসব উদ্যোগ রুয়ান্ডার স্থানীয় জনগণেরও উপকারে আসবে বলে দাবি সংশ্লিষ্ট সরকারগুলোর।

যুক্তরাজ্যের ব্যর্থ পরিকল্পনার সঙ্গে মিল কোথায়?

রুয়ান্ডায় অভিবাসী পাঠানোর উদ্যোগ এবারই প্রথম নয়। ২০২২ সালে যুক্তরাজ্যের তৎকালীন কনজারভেটিভ সরকার দেশটির সঙ্গে একই ধরনের একটি চুক্তি করেছিল।

তবে যুক্তরাজ্যের পরিকল্পনায় অনিয়মিত পথে দেশে প্রবেশ করা আশ্রয়প্রার্থীদের আবেদন যাচাইয়ের আগেই রুয়ান্ডায় পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছিল। সেখানে তাদের আশ্রয়ের আবেদন বিবেচনা এবং অনুমোদিত হলে রুয়ান্ডাতেই পুনর্বাসনের কথা ছিল।

২০২৩ সালে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট পরিকল্পনাটিকে বেআইনি ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, রুয়ান্ডায় পাঠানো ব্যক্তিদের এমন দেশে ফেরত পাঠানোর বাস্তব ঝুঁকি রয়েছে, যেখানে তারা নির্যাতন বা নিপীড়নের শিকার হতে পারেন।

পরবর্তী সময়ে ২০২৪ সালে লেবার পার্টি ক্ষমতায় এসে পরিকল্পনাটি বাতিল করে। তত দিনে যুক্তরাজ্য রুয়ান্ডাকে প্রায় ২৯ কোটি পাউন্ড বা ৩৯ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছিল। অথচ স্বেচ্ছায় মাত্র চারজন ব্যক্তি রুয়ান্ডায় গিয়েছিলেন।

নতুন উদ্যোগের সঙ্গে আগের ব্রিটিশ পরিকল্পনার পার্থক্য তুলে ধরে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট জানিয়েছেন, এবার কেবল সেই ব্যক্তিদের স্থানান্তর করা হবে, যাদের আশ্রয়ের আবেদন আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়েছে এবং আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি

পাঁচ দেশের পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে ৪৭টি মানবিক সহায়তা, শ্রমিক ও মানবাধিকার সংগঠনের একটি জোট। এর মধ্যে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিও রয়েছে।

সংগঠনগুলোর আশঙ্কা, এই ব্যবস্থায় ইউরোপে গড়ে তোলা জীবন থেকে অভিবাসীদের বিচ্ছিন্ন করে এমন দেশে পাঠানো হতে পারে, যেখানে তাদের পরিবার, পরিচিতজন কিংবা সামাজিক যোগাযোগের কোনো ভিত্তি নেই।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তৃতীয় দেশে অভিবাসী স্থানান্তরের অতীত অভিজ্ঞতায় নির্বিচার আটক, দুর্ব্যবহার ও চরম দারিদ্র্যের মতো গুরুতর সমস্যার নজির রয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও আগের এ ধরনের উদ্যোগগুলোর আইনগত গ্রহণযোগ্যতা, কার্যকারিতা ও বিপুল ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে।

মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের আরেকটি কারণ রুয়ান্ডার নিজস্ব মানবাধিকার পরিস্থিতি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের প্রতিবেদনে দেশটির নাগরিক অধিকার, শ্রমিকদের সুরক্ষা এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অন্যায্য বিচারের অভিযোগ তুলে ধরা হয়।

এদিকে রুয়ান্ডা স্বাধীন পর্যবেক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে। নতুন পরিকল্পনাটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সে বিষয়ে ইউএনএইচসিআর সংশ্লিষ্ট সরকারগুলোকে পরামর্শ দিচ্ছে।

ফলে পরিকল্পনা ঘোষণা করা হলেও এর বাস্তবায়ন এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করছে। বিশেষ করে আনুষ্ঠানিক চুক্তি, আন্তর্জাতিক আইনের শর্ত এবং অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো সামনে রয়েছে।

সূত্র : আল জাজিরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ