ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি: আইন সচিব

বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি: আইন সচিব
ফাইল ছবি
ফলো করুন

দেশের আদালত ও বিচারকদের নিরাপত্তাব্যবস্থা এখনো পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা। বিচারকদের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত জেলা জজদের জন্য সরকারি গাড়ি ও সার্বক্ষণিক সশস্ত্র নিরাপত্তারক্ষী (গানম্যান) দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির হামলায় নিহত দুই বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে আইন সচিব বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আদালত এবং বিচারকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

বিশেষ করে অতিরিক্ত জেলা জজদের নিরাপত্তায় গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ বিষয়ে সরকারের পদক্ষেপ কামনা করেন তিনি।

স্মরণসভায় বক্তারা ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে সংঘটিত জঙ্গি হামলার কথা স্মরণ করেন। ওই হামলায় নিহত দুই বিচারকের স্মৃতিচারণের পাশাপাশি আদালত প্রাঙ্গণে কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সম্প্রতি সিএমএম আদালত এলাকায় সংঘটিত বোমা হামলার প্রসঙ্গ তুলে ধরেন।

অন্যদিকে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল ২০০৫ সালের ১৪ নভেম্বরের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিনের স্মৃতিচারণ করেন।

তিনি নিহত দুই বিচারকের পরিবারের প্রতি সহমর্মিতা জানান। একই সঙ্গে বিচারকদের নিরাপত্তা ও শহীদ পরিবারের কল্যাণে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এবং মুনতাসির আহমেদ।

স্মরণসভা ও মিলাদ মাহফিলের অংশ হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহত দুই বিচারকের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবির পাশাপাশি জঙ্গি হামলায় নিহত দুই বিচারকের স্মৃতি সংরক্ষণ এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি: আইন সচিব

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

দেশের আদালত ও বিচারকদের নিরাপত্তাব্যবস্থা এখনো পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা। বিচারকদের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত জেলা জজদের জন্য সরকারি গাড়ি ও সার্বক্ষণিক সশস্ত্র নিরাপত্তারক্ষী (গানম্যান) দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির হামলায় নিহত দুই বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে আইন সচিব বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আদালত এবং বিচারকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

বিশেষ করে অতিরিক্ত জেলা জজদের নিরাপত্তায় গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ বিষয়ে সরকারের পদক্ষেপ কামনা করেন তিনি।

স্মরণসভায় বক্তারা ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে সংঘটিত জঙ্গি হামলার কথা স্মরণ করেন। ওই হামলায় নিহত দুই বিচারকের স্মৃতিচারণের পাশাপাশি আদালত প্রাঙ্গণে কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সম্প্রতি সিএমএম আদালত এলাকায় সংঘটিত বোমা হামলার প্রসঙ্গ তুলে ধরেন।

অন্যদিকে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল ২০০৫ সালের ১৪ নভেম্বরের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিনের স্মৃতিচারণ করেন।

তিনি নিহত দুই বিচারকের পরিবারের প্রতি সহমর্মিতা জানান। একই সঙ্গে বিচারকদের নিরাপত্তা ও শহীদ পরিবারের কল্যাণে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এবং মুনতাসির আহমেদ।

স্মরণসভা ও মিলাদ মাহফিলের অংশ হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহত দুই বিচারকের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবির পাশাপাশি জঙ্গি হামলায় নিহত দুই বিচারকের স্মৃতি সংরক্ষণ এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ