ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুক্ত বুদ্ধিচর্চা ছাড়া শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব নয়: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্ব গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না।

তিনি বলেন, বিশ্বে নানা ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। আর এ জন্য প্রয়োজন মুক্ত, দায়িত্বশীল ও জ্ঞানভিত্তিক বুদ্ধিচর্চা।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল-উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন তুরস্কের লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই। স্বাগত বক্তব্য দেন আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জার্নালের সম্পাদক ইন চিফ মোহাম্মদ জাকির হোসেন।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তি, বিভাজন ও ভাসাভাসা আলোচনা দ্রুত বাড়ছে। এমন সময়ে জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অত্যন্ত জরুরি। আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট জ্ঞানভিত্তিক আলোচনা ও গবেষণামূলক অবদানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে।

তিনি বলেন, ভাষা, জাতিসত্তা, ধর্ম, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্য প্রকৃতির বাস্তবতা। কোনো নির্দিষ্ট পরিচয় বা গোষ্ঠী এককভাবে বিশ্বকে শাসন করতে পারে না। তাই সব মতাদর্শের গবেষক ও চিন্তাবিদদের এমন সাধারণ সমাধান খুঁজতে হবে, যা মানবসভ্যতার কল্যাণে ভূমিকা রাখবে।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, সবচেয়ে গ্রহণযোগ্য ও সমাদৃত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বৈচিত্র্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কৃতির মূল কথা হলো, সবাই নিজের অবস্থান থেকে কথা বলবেন এবং সুস্থ পরিবেশে মতাদর্শের আদান-প্রদান হবে। আল-উম্মাহ জার্নালের ঘোষিত উদ্দেশ্যও এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কি ভাষায় জার্নালটি প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, পারস্পরিক সংস্কৃতির গভীর বোঝাপড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অধ্যাপক ইয়াসিন আকতাই বলেন, মুসলিম বিশ্বের সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য রয়েছে। সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সেই জ্ঞানচর্চার সংযোগ ঘটানো এখন সময়ের দাবি। আল-উম্মাহ বিশ্বজুড়ে চিন্তাবিদদের যুক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে।

ড. এ এফ এম খালিদ হোসেন বলেন, এই প্ল্যাটফর্ম ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জগুলোর জ্ঞানভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক সমাধানেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, গণমাধ্যম, শিক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগ : জহির উদ্দিন স্বপন গণমাধ্যম গবেষণা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মুক্ত বুদ্ধিচর্চা ছাড়া শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্ব গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না।

তিনি বলেন, বিশ্বে নানা ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। আর এ জন্য প্রয়োজন মুক্ত, দায়িত্বশীল ও জ্ঞানভিত্তিক বুদ্ধিচর্চা।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল-উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন তুরস্কের লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই। স্বাগত বক্তব্য দেন আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জার্নালের সম্পাদক ইন চিফ মোহাম্মদ জাকির হোসেন।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তি, বিভাজন ও ভাসাভাসা আলোচনা দ্রুত বাড়ছে। এমন সময়ে জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অত্যন্ত জরুরি। আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট জ্ঞানভিত্তিক আলোচনা ও গবেষণামূলক অবদানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে।

তিনি বলেন, ভাষা, জাতিসত্তা, ধর্ম, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্য প্রকৃতির বাস্তবতা। কোনো নির্দিষ্ট পরিচয় বা গোষ্ঠী এককভাবে বিশ্বকে শাসন করতে পারে না। তাই সব মতাদর্শের গবেষক ও চিন্তাবিদদের এমন সাধারণ সমাধান খুঁজতে হবে, যা মানবসভ্যতার কল্যাণে ভূমিকা রাখবে।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, সবচেয়ে গ্রহণযোগ্য ও সমাদৃত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বৈচিত্র্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কৃতির মূল কথা হলো, সবাই নিজের অবস্থান থেকে কথা বলবেন এবং সুস্থ পরিবেশে মতাদর্শের আদান-প্রদান হবে। আল-উম্মাহ জার্নালের ঘোষিত উদ্দেশ্যও এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কি ভাষায় জার্নালটি প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, পারস্পরিক সংস্কৃতির গভীর বোঝাপড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অধ্যাপক ইয়াসিন আকতাই বলেন, মুসলিম বিশ্বের সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য রয়েছে। সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সেই জ্ঞানচর্চার সংযোগ ঘটানো এখন সময়ের দাবি। আল-উম্মাহ বিশ্বজুড়ে চিন্তাবিদদের যুক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে।

ড. এ এফ এম খালিদ হোসেন বলেন, এই প্ল্যাটফর্ম ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জগুলোর জ্ঞানভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক সমাধানেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, গণমাধ্যম, শিক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ