ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যোগদানপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন স্বপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জহির উদ্দিন স্বপন।রোববার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর হাতে নিজের যোগদানপত্র তুলে দেন।জহির উদ্দিন স্বপন এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি মন্ত্রীর দায়িত্ব ছেড়ে নতুন দায়িত্বে যোগ দিলেন।[BANGVIEWS-POST:4331]এর আগে শনিবার (২২ আগস্ট) জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। নতুন দায়িত্বে তিনি মন্ত্রীর মর্যাদা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।আনুষ্ঠানিকভাবে যোগদানের মধ্য দিয়ে এখন থেকে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

যোগদানপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন স্বপন