ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে আর সামরিক হামলার প্রয়োজন নেই: মার্কো রুবিও

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর দাবি, দীর্ঘ সামরিক সংঘাতের পর ওয়াশিংটনের কঠোর অর্থনৈতিক চাপেই তেহরান এতটা দুর্বল হয়ে পড়েছে যে নতুন হামলা ছাড়াই দেশটির ওপর চাপ বজায় রাখা সম্ভব। তবে ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই যুক্তরাষ্ট্রের প্রকৃত বিজয় হবে বলে মনে করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে মার্কিন থিঙ্কট্যাংক ফেডারালিস্ট সোসাইটির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রুবিও। তাঁর এই মন্তব্যের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সামরিক দিক থেকে কার্যত শেষ হয়ে এসেছে।

ইরানের ওপর চলমান অর্থনৈতিক চাপের প্রভাব তুলে ধরে রুবিও বলেন, ‘সত্যি বলতে, বর্তমানে আমরা ওই দুর্বল ইসলামি প্রজাতন্ত্রের ওপর যে মাত্রার অর্থনৈতিক চাপ সৃষ্টি করছি—তা এতটাই প্রবল যে কোনো সামরিক পদক্ষেপের আর প্রয়োজন নেই; কারণ আমরা তাদের দুর্বল করে ফেলেছি। তবে আমার মতে, প্রকৃত বিজয় তখনই অর্জিত হবে, যখন নিশ্চিত করা যাবে যে তাদের হাতে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’

যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্ভোগের কথাও স্বীকার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়েছে। এর ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতির প্রায় প্রতিটি খাতে।

তবে এই অর্থনৈতিক ক্ষতির পরও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেন রুবিও। তাঁর যুক্তি, ইরানের পারমাণবিক কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছিল ট্রাম্প প্রশাসন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে খুব সহজেই ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকিকে উপেক্ষা করতে পারতেন, একটি অজনপ্রিয় যুদ্ধ এড়িয়ে যেতে পারতেন এবং বিষয়টি পরবর্তী প্রশাসনের ওপর ছেড়ে দিতে পারতেন। কিন্তু প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি এই সমস্যাটিকে অমীমাংসিত অবস্থায় ফেলে রাখবেন না। কারণ এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও মার্কিনিদের নিরাপত্তার প্রশ্নটি জড়িত।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। প্রায় ছয় মাসের সংঘাতের পর ২৪ আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক অভিযান জোরদার করে ওয়াশিংটন।

‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের এই কর্মসূচির লক্ষ্য ইরানের আন্তর্জাতিক আর্থিক যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং দেশটির অর্থনীতিতে চাপ বাড়ানো। এর আওতায় ইরানের জ্বালানি বাণিজ্য, আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অর্থনৈতিক চাপের পাশাপাশি ইরানের বন্দর ও তেল রপ্তানির ওপর মার্কিন অবরোধও চলমান রয়েছে। ওয়াশিংটনের লক্ষ্য, তেহরানের অন্যতম প্রধান বৈদেশিক আয়ের উৎস তেল বিক্রি সীমিত করা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে ইরান। এই জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা ও বিস্ফোরণের ঘটনাও অব্যাহত রয়েছে।

ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নৌমাইনের মাধ্যমে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হয়েছে। তবে প্রতিটি ঘটনার জন্য কোন পক্ষ দায়ী, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)।

সংস্থাটির ১১ নভেম্বরের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সামুদ্রিক অঞ্চলে ১৩০টির বেশি জাহাজ-সংশ্লিষ্ট নিরাপত্তার ঘটনা নিশ্চিত করা হয়েছে। এতে অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। আহত ও নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

এমন পরিস্থিতিতে রুবিওর বক্তব্য যুক্তরাষ্ট্রের ইরাননীতিতে সামরিক অভিযানের পরিবর্তে অর্থনৈতিক চাপকে অগ্রাধিকার দেওয়ার অবস্থান আরও স্পষ্ট করেছে।

তবে নতুন সামরিক হামলার প্রয়োজন নেই বললেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে। রুবিওর বক্তব্য অনুযায়ী, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র মার্কো রুবিও

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ইরানে আর সামরিক হামলার প্রয়োজন নেই: মার্কো রুবিও

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর দাবি, দীর্ঘ সামরিক সংঘাতের পর ওয়াশিংটনের কঠোর অর্থনৈতিক চাপেই তেহরান এতটা দুর্বল হয়ে পড়েছে যে নতুন হামলা ছাড়াই দেশটির ওপর চাপ বজায় রাখা সম্ভব। তবে ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই যুক্তরাষ্ট্রের প্রকৃত বিজয় হবে বলে মনে করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে মার্কিন থিঙ্কট্যাংক ফেডারালিস্ট সোসাইটির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রুবিও। তাঁর এই মন্তব্যের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সামরিক দিক থেকে কার্যত শেষ হয়ে এসেছে।

ইরানের ওপর চলমান অর্থনৈতিক চাপের প্রভাব তুলে ধরে রুবিও বলেন, ‘সত্যি বলতে, বর্তমানে আমরা ওই দুর্বল ইসলামি প্রজাতন্ত্রের ওপর যে মাত্রার অর্থনৈতিক চাপ সৃষ্টি করছি—তা এতটাই প্রবল যে কোনো সামরিক পদক্ষেপের আর প্রয়োজন নেই; কারণ আমরা তাদের দুর্বল করে ফেলেছি। তবে আমার মতে, প্রকৃত বিজয় তখনই অর্জিত হবে, যখন নিশ্চিত করা যাবে যে তাদের হাতে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’

যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্ভোগের কথাও স্বীকার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়েছে। এর ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতির প্রায় প্রতিটি খাতে।

তবে এই অর্থনৈতিক ক্ষতির পরও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেন রুবিও। তাঁর যুক্তি, ইরানের পারমাণবিক কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছিল ট্রাম্প প্রশাসন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে খুব সহজেই ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকিকে উপেক্ষা করতে পারতেন, একটি অজনপ্রিয় যুদ্ধ এড়িয়ে যেতে পারতেন এবং বিষয়টি পরবর্তী প্রশাসনের ওপর ছেড়ে দিতে পারতেন। কিন্তু প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি এই সমস্যাটিকে অমীমাংসিত অবস্থায় ফেলে রাখবেন না। কারণ এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও মার্কিনিদের নিরাপত্তার প্রশ্নটি জড়িত।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। প্রায় ছয় মাসের সংঘাতের পর ২৪ আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক অভিযান জোরদার করে ওয়াশিংটন।

‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের এই কর্মসূচির লক্ষ্য ইরানের আন্তর্জাতিক আর্থিক যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং দেশটির অর্থনীতিতে চাপ বাড়ানো। এর আওতায় ইরানের জ্বালানি বাণিজ্য, আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অর্থনৈতিক চাপের পাশাপাশি ইরানের বন্দর ও তেল রপ্তানির ওপর মার্কিন অবরোধও চলমান রয়েছে। ওয়াশিংটনের লক্ষ্য, তেহরানের অন্যতম প্রধান বৈদেশিক আয়ের উৎস তেল বিক্রি সীমিত করা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে ইরান। এই জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা ও বিস্ফোরণের ঘটনাও অব্যাহত রয়েছে।

ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নৌমাইনের মাধ্যমে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হয়েছে। তবে প্রতিটি ঘটনার জন্য কোন পক্ষ দায়ী, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)।

সংস্থাটির ১১ নভেম্বরের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সামুদ্রিক অঞ্চলে ১৩০টির বেশি জাহাজ-সংশ্লিষ্ট নিরাপত্তার ঘটনা নিশ্চিত করা হয়েছে। এতে অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। আহত ও নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

এমন পরিস্থিতিতে রুবিওর বক্তব্য যুক্তরাষ্ট্রের ইরাননীতিতে সামরিক অভিযানের পরিবর্তে অর্থনৈতিক চাপকে অগ্রাধিকার দেওয়ার অবস্থান আরও স্পষ্ট করেছে।

তবে নতুন সামরিক হামলার প্রয়োজন নেই বললেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে। রুবিওর বক্তব্য অনুযায়ী, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ