ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমপিদের স্ত্রী-সন্তানদের সার ডিলারশিপ! সংসদে ঝড় তুললেন হাসনাত

ছবি : সংগৃহীত
ফলো করুন

সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়ার গুরুতর অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তাঁর অভিযোগ, সারাদেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে; এমনকি অর্থের বিনিময়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমেও ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের উদ্দেশে এসব প্রশ্ন তোলেন তিনি। তবে মন্ত্রণালয়ের স্বচ্ছ প্রক্রিয়ার কথা তুলে ধরে এসব অভিযোগের জবাব দিয়েছেন কৃষিমন্ত্রী।

সংসদে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সারাদেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে এক ধরনের ‘মহোৎসব’ চলেছে। কোথাও কোথাও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরাও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন এবং অন্তত ১৫টি ইউনিয়নের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের দায়িত্ব বণ্টন নিয়ে তৎকালীন বিএনপি নেতা ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ২০০৯ সালের অবস্থানের প্রসঙ্গ টেনে বর্তমান সরকারের নীতির সমালোচনা করেন।

সংসদ সদস্যদের মধ্যে পরিবারকেন্দ্রিক ব্যবসার প্রবণতা নিয়ে তীব্র প্রশ্ন তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের দেশে এই কালচার কবে বন্ধ হবে—আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মন্ত্রীর কাছে জানতে চাই।” পাশাপাশি তিনি এমপিদের স্বজনদের পাওয়া ডিলারশিপ পুনর্বিবেচনা করা হবে কি না, তা জানতে চান। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা সারের ব্যবসা করতেন, নতুন নিয়োগের নীতিমালায় এমন কিছু শর্ত রাখা হয়েছে যাতে তারা আবারও সুযোগ পান—এটি সুপরিকল্পিতভাবে করা হয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্য সারের ডিলার নিয়োগকে ‘মহোৎসব’ হিসেবে উল্লেখ করেছেন; তবে তিনি উৎসব শব্দটিকে ইতিবাচক অর্থেই দেখছেন এবং মানুষ উৎসবমুখর পরিবেশে ডিলারশিপ নিক, সেটাই তাঁর প্রত্যাশা।

ডিলার নিয়োগপ্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে কৃষিমন্ত্রী জানান, নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা কমিটি এবং জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে জেলা কমিটি গঠন করা হয়েছিল। প্রকাশ্য বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করা হয় এবং শতভাগ নিয়ম অনুসরণ করে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রী জানান, আবেদনগুলো প্রথমে ডিসির কাছে জমা পড়ার পর ইউএনওর কাছে পাঠানো হয়। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি যাচাই-বাছাই শেষে প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়। পরবর্তীতে জেলা কৃষি কর্মকর্তা ও ডিসিসহ ছয় থেকে সাতজন সদস্যের সমন্বয়ে গঠিত জেলা কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করে যোগ্যতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা তিনজনের নাম সুপারিশ করে। ওই প্রস্তাবনায় ডিসিসহ কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল এবং মন্ত্রণালয় কেবল তালিকার প্রথম স্থানে থাকা ব্যক্তিকেই ডিলার হিসেবে অনুমোদন দিয়েছে বলে স্পষ্ট করেন কৃষিমন্ত্রী।

ট্যাগ : হাসনাত আব্দুল্লাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এমপিদের স্ত্রী-সন্তানদের সার ডিলারশিপ! সংসদে ঝড় তুললেন হাসনাত

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়ার গুরুতর অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তাঁর অভিযোগ, সারাদেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে; এমনকি অর্থের বিনিময়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমেও ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের উদ্দেশে এসব প্রশ্ন তোলেন তিনি। তবে মন্ত্রণালয়ের স্বচ্ছ প্রক্রিয়ার কথা তুলে ধরে এসব অভিযোগের জবাব দিয়েছেন কৃষিমন্ত্রী।

সংসদে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সারাদেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে এক ধরনের ‘মহোৎসব’ চলেছে। কোথাও কোথাও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরাও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন এবং অন্তত ১৫টি ইউনিয়নের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের দায়িত্ব বণ্টন নিয়ে তৎকালীন বিএনপি নেতা ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ২০০৯ সালের অবস্থানের প্রসঙ্গ টেনে বর্তমান সরকারের নীতির সমালোচনা করেন।

সংসদ সদস্যদের মধ্যে পরিবারকেন্দ্রিক ব্যবসার প্রবণতা নিয়ে তীব্র প্রশ্ন তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের দেশে এই কালচার কবে বন্ধ হবে—আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মন্ত্রীর কাছে জানতে চাই।” পাশাপাশি তিনি এমপিদের স্বজনদের পাওয়া ডিলারশিপ পুনর্বিবেচনা করা হবে কি না, তা জানতে চান। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা সারের ব্যবসা করতেন, নতুন নিয়োগের নীতিমালায় এমন কিছু শর্ত রাখা হয়েছে যাতে তারা আবারও সুযোগ পান—এটি সুপরিকল্পিতভাবে করা হয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্য সারের ডিলার নিয়োগকে ‘মহোৎসব’ হিসেবে উল্লেখ করেছেন; তবে তিনি উৎসব শব্দটিকে ইতিবাচক অর্থেই দেখছেন এবং মানুষ উৎসবমুখর পরিবেশে ডিলারশিপ নিক, সেটাই তাঁর প্রত্যাশা।

ডিলার নিয়োগপ্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে কৃষিমন্ত্রী জানান, নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা কমিটি এবং জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে জেলা কমিটি গঠন করা হয়েছিল। প্রকাশ্য বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করা হয় এবং শতভাগ নিয়ম অনুসরণ করে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রী জানান, আবেদনগুলো প্রথমে ডিসির কাছে জমা পড়ার পর ইউএনওর কাছে পাঠানো হয়। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি যাচাই-বাছাই শেষে প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়। পরবর্তীতে জেলা কৃষি কর্মকর্তা ও ডিসিসহ ছয় থেকে সাতজন সদস্যের সমন্বয়ে গঠিত জেলা কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করে যোগ্যতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা তিনজনের নাম সুপারিশ করে। ওই প্রস্তাবনায় ডিসিসহ কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল এবং মন্ত্রণালয় কেবল তালিকার প্রথম স্থানে থাকা ব্যক্তিকেই ডিলার হিসেবে অনুমোদন দিয়েছে বলে স্পষ্ট করেন কৃষিমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ