আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।বৃহস্পতিবার, ২৩ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং বিদ্যমান সহযোগিতাকে নতুন পর্যায়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।[BANGVIEWS-POST:2318]সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান।জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সিঙ্গাপুরসহ ছোট রাষ্ট্রগুলোর স্বার্থ, উদ্বেগ ও অগ্রাধিকারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।দুই মন্ত্রী কূটনৈতিক ও জনগণের মধ্যকার সুসম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতায় রূপ দেওয়ার বিষয়ে একমত হন।বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, দক্ষ জনশক্তির আদান-প্রদান এবং আন্তর্জাতিক ও বহুপাক্ষিক সংস্থায় পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।[BANGVIEWS-POST:2316]সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সিঙ্গাপুরে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনাকে স্বাগত জানান তিনি।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে সিঙ্গাপুরের সহযোগিতা চান। পাশাপাশি আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব বা আরসিইপিতে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রচেষ্টাতেও দেশটির সমর্থন কামনা করেন।রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে সিঙ্গাপুরের সক্রিয় ভূমিকা ও সহযোগিতাও চান ড. খলিলুর রহমান।এ ছাড়া বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে চলমান আলোচনা ও উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।