ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাজারদর নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে বাজারের সবচেয়ে সংবেদনশীল ৩০টি পণ্যকে এ ব্যবস্থার আওতায় এনে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এআইভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে শুধু বর্তমান বাজারদর নয়, পণ্যের উৎপাদন পরিস্থিতি, আবহাওয়ার সম্ভাব্য প্রভাব, সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তনও বিশ্লেষণ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে বাজার সম্পর্কে আগাম পূর্বাভাস পাওয়া যাবে এবং প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

তিনি জানান, এ লক্ষ্যে বাণিজ্য, কৃষি এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সমন্বিত এআই মডেল তৈরি করা হবে, যা বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দেশের মোট সবজি রপ্তানিকারকদের প্রায় অর্ধেকই সিলেট অঞ্চলের। তবে মানসম্মত প্যাকেজিং ও প্রয়োজনীয় সার্টিফিকেশনের সীমাবদ্ধতার কারণে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

তিনি আরও জানান, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে একটি বিশেষ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় কৃষকদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ট্রেসেবিলিটি নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

সবজি ও কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা বাড়াতে সরকার সারা দেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এর একটি উল্লেখযোগ্য অংশ সিলেট অঞ্চলে স্থাপন করা হবে, যা কৃষিপণ্যের অপচয় কমানো এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাণিজ্যমন্ত্রী এআই নিত্যপণ্য

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বাজারদর নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

দেশের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে বাজারের সবচেয়ে সংবেদনশীল ৩০টি পণ্যকে এ ব্যবস্থার আওতায় এনে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এআইভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে শুধু বর্তমান বাজারদর নয়, পণ্যের উৎপাদন পরিস্থিতি, আবহাওয়ার সম্ভাব্য প্রভাব, সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তনও বিশ্লেষণ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে বাজার সম্পর্কে আগাম পূর্বাভাস পাওয়া যাবে এবং প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

তিনি জানান, এ লক্ষ্যে বাণিজ্য, কৃষি এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সমন্বিত এআই মডেল তৈরি করা হবে, যা বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দেশের মোট সবজি রপ্তানিকারকদের প্রায় অর্ধেকই সিলেট অঞ্চলের। তবে মানসম্মত প্যাকেজিং ও প্রয়োজনীয় সার্টিফিকেশনের সীমাবদ্ধতার কারণে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

তিনি আরও জানান, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে একটি বিশেষ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় কৃষকদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ট্রেসেবিলিটি নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

সবজি ও কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা বাড়াতে সরকার সারা দেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এর একটি উল্লেখযোগ্য অংশ সিলেট অঞ্চলে স্থাপন করা হবে, যা কৃষিপণ্যের অপচয় কমানো এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ