ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা
ফাইল ছবি
ফলো করুন

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার মানোন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের উন্নয়নকাজ বাস্তবায়নে আগামী ডিসেম্বরের মধ্যে দরপত্র আহ্বান করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনকালে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা আধুনিকায়নে বেশ কয়েকটি নতুন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং ব্যবস্থা, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতি।

নতুন এসব ব্যবস্থার মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা নতুন চিন্তাভাবনা ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করছেন। তাঁদের এসব কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।

একই সঙ্গে চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। স্বাস্থ্যসেবায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রোগীদের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আচরণের বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসা নিতে আসা মানুষের প্রতি আরও মানবিক, সহনশীল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

সরকার দেশের সামগ্রিক চিকিৎসাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের জন্য ঘোষিত ৫০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসাসেবার মান এবং রোগীদের সুযোগ-সুবিধা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগ : স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার মানোন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের উন্নয়নকাজ বাস্তবায়নে আগামী ডিসেম্বরের মধ্যে দরপত্র আহ্বান করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনকালে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা আধুনিকায়নে বেশ কয়েকটি নতুন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং ব্যবস্থা, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতি।

নতুন এসব ব্যবস্থার মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা নতুন চিন্তাভাবনা ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করছেন। তাঁদের এসব কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।

একই সঙ্গে চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। স্বাস্থ্যসেবায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রোগীদের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আচরণের বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসা নিতে আসা মানুষের প্রতি আরও মানবিক, সহনশীল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

সরকার দেশের সামগ্রিক চিকিৎসাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের জন্য ঘোষিত ৫০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসাসেবার মান এবং রোগীদের সুযোগ-সুবিধা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ