ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ স্মরণসভা

ফাইল ছবি
ফলো করুন

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আগামী শনিবার রাজধানীতে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্মরণসভা শুরু হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য এবং আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা উপস্থিত থাকবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে শহীদ পরিবার ও আন্দোলনসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

আয়োজকদের মতে, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং তাদের পরিবারের প্রতি সম্মান জানাতেই এই স্মরণসভার আয়োজন করা হয়েছে।

ট্যাগ : বিএনপি প্রধানমন্ত্রী জুলাই আন্দোলন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ স্মরণসভা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আগামী শনিবার রাজধানীতে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্মরণসভা শুরু হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য এবং আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা উপস্থিত থাকবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে শহীদ পরিবার ও আন্দোলনসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

আয়োজকদের মতে, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং তাদের পরিবারের প্রতি সম্মান জানাতেই এই স্মরণসভার আয়োজন করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ